১৬ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী অতঃপর, পরিশুদ্ধ আক্বীদার সুস্পষ্ট ব্যাখ্যা করা এবং তার দিকে মানুষকে দাওয়াত দেয়া সর্বাধিক গুরুত্পূর্ণ ও আবশ্যিক বিষয়। কেননা এর উপরই আমলের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই রসুল হুল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ও তাদের অনুসারীগণ সর্বপ্রথম আকীদা সংশোধনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সে সঙ্গে তারা এসব বিষয় থেকেও সতর্ক করেছেন, যা মানুষের আকুীদাকে নষ্ট করে অথবা তাকে ক্রটিযুক্ত করে। করা হয়েছে। নাবী করীম ছ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার দাওয়াতে মানুষের আকুীদা- বিশ্বাস সংশোধনের গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি । মক্কায় ১৩ বছর অবস্থান করে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং ইবাদতকে আল্লাহর জন্য খালেছ-একনিষ্ঠ করার আহবান জানিয়েছেন। আল্লাহ তা'আলা যখন তার জন্য মক্কা বিজয়ের দ্বার উন্মক্ত করে দিলেন, তখন তিনি সর্বপ্রথম কাবাঘরের মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন এবং সেটার নিশানা-চিহ্ু মুছে ফেলতে লাগলেন। সে সঙ্গে তিনি ইখলাছের সাথে আল্লাহ তা'আলার ইবাদত করার হুকুম করলেন। তিনি এক, অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই। এ উম্মতের আলেমগণ তাদের পরিশ্রমের বিরাট অংশ আব্বীদা সংশোধনের জন্য ব্যয় করেছেন, তারা এ উদ্দেশ্যেই জিহাদ করেছেন, উম্মতের লোকদেরকে তা শিক্ষা দিয়েছেন এবং এর উপর অনেক বই-পুস্তক লিখেছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে, আক্বীদা ও তাওহীদের কিতাবসমূহ ইসলামী পাঠাগারের বিরাট স্থান দখল করেছে। পাঠাগারের কিতাবগ্ডলোর তালিকার সূচনাতেই রয়েছে আকীদার বইগুলোর নাম। তাই এ বিরাট কাজে আমার সামান্য শ্রম ব্যয় করার ইচ্ছা পোষণ করে কিতাবটি লেখার কাজে হাত দিলাম । কিতাবটি আমি পাঠকদের সামনে পেশ করছি। এতে আমি নতুন কিছু সংযোজন করিনি । নির্ভেজাল তাওহীদ ও দ্বহীহ আকুীদাকে ভালোভাবে বুঝার জন্য এ সংক্রান্ত কিছু ভূলন্রান্তি পাঠকদের কাছে তুলে ধরা হয়েছে মাত্র। সে সঙ্গে বর্তমান সময়ের মানুষ ভ্বহীহ আকীদার ক্ষেত্রে যে ভুল-ভরান্তির চর্চা করছে এখানে সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। উদ্দেশ্য হলো, যাতে করে মানুষের কাছে এগুলোর হুকুম পরিষ্কার হয়ে যায় এবং যারা ভূল-্রান্তিতে লিপ্ত রয়েছে, তাদের কাছে সেসব ভুল-ভ্রান্তি পরিষ্কার হয়। এতে সম্ভবত তারা সত্যের দিকে ফিরে আসবে এবং অন্যদেরকে এ দিকেই ফিরে আসার নছাহত করবে । আশা করা যায় যে, তারা সতর্ক হবে। আমি এ কিতাবের বিষয়গুলো দীনের ইমাম ও মুসলিমদের আলেমগণের কিতাব থেকে সংগ্রহ করেছি। যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে কাছীর, শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহহাব এবং তার ছাত্রদের মধ্য থেকে যারা তাওহীদ ও আকীদা সংশোধন-সংস্ষারের দাওয়াতে আত্মনিয়োগ করেছেন, তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ বিশেষ করে আমি কিতাবুত
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।