আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৬১ আছে আমাদের জন্যও অনুরূপ 'যাতু আনওয়াত' নির্ধারণ করে দিন। তখন রসুল স্থললাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহু আকবার! এটি পূর্ববর্তী লোকদের রীতি-নীতি ছাড়া আর কিছু নয়। যার হাতে আমার জীবন তার শপথ! তোমরা এমন কথাই বলেছ, যা বনী ইসরাঈলের লোকেরা মূসা প্রেখ্ট) কে বলেছিল। তারা বলেছিল, “হে মুসা! মুশরিকদের যেমন মাবুদ আছে আমাদের জন্য তেমনি একটি মাবুদ নির্ধারণ করে দাও । মুসা ঞোষ্ট) তখন বললেন: তোমরা একটি মূর্খ জাতি। এঁ সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী লোকদের রীতি-নীতিই অবলম্বন করছো 1৫৬ ইমাম তিরমিযী হাদীছটি বর্ণনা করেছেন এবং ভ্বহীহ বলেছেন। সপ 21) চতুর্থত: যাদু করা যাদু এ জিনিসকে বলা হয়, যার উপাদান খুব গোপন ও সূক্ষ্ম । যাদুকে সিহর হিসাবে নামকরণ করার কারণ হলো, এমন গোপন জিনিস দ্বারা সেটার চর্চা করা হয়, যা চোখ দ্বারা দেখা যায় না। গিরা-বন্ধন, ঝাড়-ফুঁক ও বিশেষ এক ধরনের কথা এবং ধুম্ময় বিশেষ এক ধরনের বস্তুকে যাদু নামে আখ্যায়িত করা হয়। যাদুর ক্রিয়া-কর্মের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যা মানুষের অন্তর ও শরীরে প্রভাব ফেলে । তা কখনো মানুষের মন ও শরীরকে অসুস্থ করে ফেলে । কখনো এটি মানুষকে হত্যাও করে ফেলে এবং কখনো স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় । তবে বিশ্বাস রাখতে হবে যাদুর ক্রিয়া ও প্রভাব আল্লাহ তা'আলার সৃষ্টিগত ইচ্ছা ও অনুমতির বাইরে নয়। অর্থাৎ আল্লাহ তা'আলার ইচ্ছা না হলে এটি কারো ক্ষতি করতে পারে না। যাদু শয়তানের কাজ। অনেক যাদু এমন রয়েছে যা শিরকের আশ্রয় নেয়া এবং পাপাত্সার নৈকট্য অর্জন করা ব্যতীত কার্যকর হয় না। শয়তান ও পাপাত্মা যা পছন্দ করে সেটা থেকে কিছু উৎসর্গ করার মাধ্যমে, ফন্দি ও চাতুরির আশ্রয় নিয়ে পাপাত্মাগুলো ব্যবহার করে যাদু করা হয়। এ জন্যই শরী'আতে যাদুকে শিরকের অন্তর্ভূক্ত করা হয়েছে। দুই দিক থেকে যাদু শিরকের মধ্যে পড়ে। (১) যাদুর মধ্যে শয়তানদেরকে ব্যবহার করা হয় এবং তাদের উপর নির্ভর করা হয়। কখনো কখনো শয়তানেরা যা পছন্দ করে যাদুর মধ্যে সেটা তাদের জন্য উৎসর্গ করা হয়। এতে করে শয়তানেরা যাদুকরের খেদমত করে । [৫৬] ভ্বহীহ: তিরমিযী হা/২১৮০, ইমাম তিরমিযী হাদীছটি বর্ণনা করেছেন এবং দ্বহীহ বলেছেন ।

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।