১৫৮ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী যেমন আরাফাহ্, মুযদালিফাহ্, মিনা ইত্যাদী । তা ছাড়া পৃথিবীর সকল মাসজিদই বরকতময় । এ সমস্ত স্থান থেকে শরী'আত সম্মত পদ্ধতিতে বরকত হাসিলের চেষ্টা করতে হবে । খালেছ নিয়্যাতে এবং রাসূল ্ল্াল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমেই এ সকল পবিত্র ও বরকতময় স্থান থেকে বরকত হাসিলের চেষ্টা করা সম্পূর্ণ নিষেধ। সুতরাং বরকতের আশায় মাসজিদ সমূহের দরজা গুলোকে ইত্যাদিকে স্পর্শ করা নিষেধ। (২) কতিপয় বরকতময় সময়: আল্লাহ তা'আলা যে সমস্ত স্থানকে বরকতময় করেছেন তার মধ্যে লাইলাতুল বৃঁদরসহ রামাযানের শেষ দিনগুলো, দশই যুল হাজ্জ জুমআর দিন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ । এ সকল ক্ষেত্রে বরকতের অনুসন্ধান হতে হবে শুধুমাত্র রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশিত পন্থার অনুসরণ করে এবং তাতে ইবাদত-বন্দেগী করার মাধ্যমে । এ সমস্ত সময়ে ইবাদত করে যে পরিমাণ ছাওয়াব পাওয়া যাবে, অন্যান্য সময়ে ইবাদত করে তা পাওয়া যাবে না। (৩) বনী আদমের বরকতময় সন্তানসমূহ: আল্লাহ্ তা'আলা আদমের সন্তানদের থেকে মুমিনদেরকে বরকত দান করেছেন। এ ক্ষেত্রে মুমিনদের সরদার নবী-রাসূলগণ সকলের উর্দে। তাদের শরীর বরকতময় । আল্লাহ তা'আলা আদমের শরীরকে বরকতময় করেছেন এবং ইবরাহীম শর্ট) এর শরীরে বরকত দান করেছেন। এমনিভাবে নূহ, ঈসা, মুসা এবং অন্যান্য সকল নবী-রাসুলের দেহকে বরকতময় করেছেন। সুতরাং নবী-রাসূলদের সম্প্রদায়ের কোনো লোক কিংবা তাদের কোন অনুসারী যদি তাদের শরীর থেকে বরকত হাসিল করে তাহলে তা জায়েয হবে । তাদের শরীর স্পর্শ করা, শরীরের ঘাম সংগ্রহ করা, তাদের আলাইহি ওয়া সালামএর পবিত্র শরীরও বরকতময় । ভ্বহীহ হাদীছে বর্ণিত হয়েছে যে, ছাহাবীগণ তার শরীরের ঘাম ও তার মাথার চুল দিয়ে বরকত গ্রহণ করতেন। তিনি যখন অযু করতেন, তখন অযুর অতিরিক্ত পানি নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করতেন । এমনটি আরো অনেক কথাই দ্বহীহ হাদীছে বর্ণিত হয়েছে। তার কারণ এই যে, আল্লাহ্ তা'আলা নবীদের শরীরে এমন বরকত দান করেছেন, যার প্রভাব অন্যদের প্রতিও স্থানান্তরিত হয়। আর এটি নবী-রাসূলদের সাথেই নির্দিষ্ট । নবী-রাসূলদের ব্যক্তিসত্তাই বরকতময় । বরকত ছিল বলে কোন দলীল পাওয়া যায় না। এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি আবু বকর ও উমারের বেলায়ও এমনটি বর্ণিত হয়নি। তাদের ব্যক্তিসত্তাও বরকতময় ছিল বলে কোন দলীল পাওয়া যায় না। এ বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত যে, ছাহাবী ও তাবেঈগণ আবু বকর, উমার, উছমান আলী (ছু) কিংবা অন্য কোন ছাহাবী থেকে বরকত গ্রহণ করতেন না। অথচ তারা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল, অযুর পানি, থুথু, ঘাম, ব্যবহৃত পোশাক এবং অন্যান্য বন্ত দিয়ে বরকত গ্রহণ করতেন । এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে, ছাহাবীদের বরকত ছিল আমলের বরকত। তাদের ব্যক্তিস্তার সাথে সম্পৃক্ত কোনো বরকত ছিল না, যা অন্যের প্রতি স্থানান্তরিত হতে পারে। যেমন ছিল নবী স্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকত । দ্বহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী স্বত্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “একটি বৃক্ষ এমন রয়েছে, যার বরকত মুসলিমের বরকতের মতই”। এই হাদীছ থেকে জানা যাচ্ছে যে, প্রত্যেক মুসলিমের মধ্যেই বরকত রয়েছে। বুখারীতে বর্ণিত উসাইদ ইবনে হুযায়ের €"৯) এর কথাও
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।