১৫২ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী তারা ব্যঙ্গ-বিদ্রুপের ক্ষেত্রে আন্তরিক ছিল না। তারা কেবল খেল-তামাশার ইচ্ছা করেছিল। রসূল স্থল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাদের জবাবে আল্লাহ তা'আলার কালাম তিলাওয়াত করা ছাড়া আর কোনো কথাই বলেননি । তিনি শুধু বলে যাচ্ছিলেন, করি এ 6৪৫ ৭59৩০ 3 0৭5 লিড 45 এরও ৪ “তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন ওযর পেশ করো না। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছ”। (সূরা আত তাওবা: ৬৫-৬৬) কেননা এ বিষয়গুলো এমন যে, তা নিয়ে হাসি-তামাশা ও ঠাট্টা-বিদ্রপ চলে না। এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক । আল্লাহর আয়াতগুলো তিলওয়াতের সময় আল্লাহ তা'আলার প্রতি ও তার রসূলের প্রতি ঈমান রেখে এবং তার আয়াতের প্রতি সম্মান রেখে ভীত-সন্তরস্ত হওয়া আবশ্যক । যারা এগুলো নিয়ে খেল-তামাশা করে, তারা এগুলোর মর্যাদা নষ্ট করে। শাইখ মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব ৫৮) বলেন, ব্যঙ্গ-বিদ্রুপের যেসব সুস্পষ্ট বাক্য উপরোক্ত হাদীছে উল্লেখ করা হয়েছে, সেটা এবং তার অনুরূপ বাক্যের মাধ্যমে ব্যঙ্গ- বিদ্রপ হয়ে থাকে । আর যেসব সুস্পষ্ট কথা ও আচরণ দ্বারা ব্যঙ্গ-বিদ্রপ হয়ে থাকে তা হচ্ছে, যেমন ঠোট লম্বা করা, জিহবা বের করা, চোখ দ্বারা ইঙ্গিত করা। এমনি থেকে ব্যঙ্-বিদ্রপের আরো অনেক কথা ও আচরণ প্রকাশ পায়। উপরোক্ত বিষয়গুলো নিয়ে ব্যঙ্গ-বিদ্রপ করার কারণে যেখানে মানুষ কাফের হয়ে যায়, তাহলে তাওহীদ নিয়ে ঠাট্টা-বিদ্রপ করলে কেমন হবে! শাইখের কথা এখানেই শেষ। রসূল হ্বত্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে সুসাব্যন্ত ও সুপ্রমাণিত সুনাত নিয়ে ব্যজ- বিদ্রুপ করাও অনুরূপ । যেমন কেউ লম্বা দীড়ি নিয়ে বিদ্রুপ করলো, মোচ খাটো করা নিয়ে বিদ্রুপ করলো অথবা মেসওয়াক নিয়ে ব্যঙ্গ-বিদ্রপ করলো অথবা অনুরূপ অন্যান্য বিষয় যেমন সতকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ নিয়ে বিদ্রপ করলো । ইবনে ইসহাক বলেছেন, উমাইয়্যা ইবনে যায়েদ ইবনে আমর গোত্রের বন্ধু ওয়াদীয়া ইবনে ছাবেত এবং বনু সালামার বন্ধু আশজা গোত্রের মাখশী ইবনে হিময়ার নামক জনৈক ব্ক্তিসহ একদল মুনাফেক রসূল ছত্লাল্লানু “আলাইহি ওয়া সাল্লামের দিকে ইঙ্গিত করে বিদ্রুপ করলো । তিনি তখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন । মুনাফেকরা পরস্পর বলাবলি করলো, তোমরা কি মনে করো, রোমকদের বীরত্ব ও যুদ্ধ আরবদের পারস্পরিক যুদ্ধের মতোই? আল্লাহর কসম! আমরা যেন দেখতে পাচ্ছি, আগামীকাল তোমাদেরকে খুলোমাখা অবস্থায় রশী দিয়ে বেঁধে রাখা হয়েছে। গুজব রটানোর জন্য এবং মুমিনদেরকে ভয় দেখিয়ে দুর্বল করে দেয়ার জন্য তারা এসব কথা বলেছিল ।
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।