আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৫১ তখন এ খবর জানানোর জন্য রসূল স্বল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন কুরআন তার চেয়েও অগ্রগামী অর্থাৎ আওফ পৌছার পূর্বেই ওহীর মাধ্যমে রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি জেনেছেন। এরই মধ্যে মুনাফিক রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এর কাছে চলে আসল । লোকটি এমন সময় রসূল স্ব্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হল, যখন তিনি সফরের উদ্দেশ্যে উটনীর উপর আরোহণ করে রওয়ানা দিচ্ছিলেন। তারপর সে বললো, “হে আল্লাহর রসূল! আমরা হাসি- তামাশা করছিলাম এবং চলার পথে আরোহীদের মতোই পরস্পর আলাপ-আলোচনা করছিলাম । যাতে করে আমাদের পথ চলার কষ্ট লাঘব হয়। রসুল ছ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন তাকে উদ্দেশ্য করে বলছিলেন, এ] ০৯ 2৮5৩1১১93২০) ০৬৭৭ লিও 4৮০৪ গাও এ “তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন ওযর পেশ করো না। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছো” ॥৫২ (সুরা আত তাওবা: ৬৫-৬৬) উপরোক্ত আয়াত দু'টি এবং তার শানে নুযুলের মধ্যে সুস্পষ্ট দলীল পাওয়া যায় যে, আল্লাহ তা'আলা, তার রসূল, তার নিদর্শন, রসূলের সুনাত এবং রসুলের ছাহাবীদেরকে ঠাট্টা-বিদ্রুপকারীরা কাফের হয়ে যাবে । কেননা যে এমনটি করলো, সে আল্লাহ তা'আলার রুবুবীয়াত এবং তার রসূলের রিসালাতকে খাটো করলো । আর এটি তাওহীদ ও আকীদা পরিপন্থি কাজ। যদিও সে প্রকৃত পক্ষে ঠাট্টা-বিদ্রপ করার ইচ্ছা করেনি । দীনি ইলম ও আলেম সম্প্রদায়কে নিয়ে ব্যঙ্গ-বিদ্রপ করা, আলেমদেরকে সম্মান না করা অথবা তারা যে ইলমকে ধারণ করে রেখেছেন, তার কারণে তাদের কুৎসা বর্ণনা করাও কুফুরী । তারা প্রকৃতপক্ষে ব্যঙ্গ-বিদ্রপ করার ইচ্ছা করার উদ্দেশ্য না করে থাকলেও এ কাজটি কুফুরী । কারণ যাদের ব্যাপারে উপরোক্ত আয়াত দু'টি নাযিল হয়েছে, তারা নাবী করীম হ্ল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে অযুহাত পেশ করেছিল যে, তাদের কাছ থেকে যে ব্যঙ্গ-বিদ্রুপ প্রকাশিত হয়েছে, আসলে তারা তা অনিচ্ছা সত্বেই করেছে। তাদের কথা: %৬45$ ০০5৪ ৮৪4৯ “আমরা কেবল হাসি-তামাসা উপহাস-পরিহাস করছিলাম” । অর্থাৎ আমরা আসলে ব্যঙ্গ-বিদ্রপ করার ইচ্ছা পোষণ করিনি । আমরা শুধু খেল-তামাশা করছিলাম । আন্তরিক ইচ্ছার বিপরীত কাজ-কর্মকে খেল-তামাশা বলা হয়। আল্লাহ তা'আলা তার রসূলের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে, তাদের এ অযুহাত আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। এ কথার কারণে তারা ঈমান আনয়নের পর কুফুরী করেছে। যার মাধ্যমে তারা ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল । তাদের অযুহাত কবুল করা হয়নি যে, [৫২] ঘটনাটি দ্বহীহ। দেখুন: তাফসীরে ইবনে কাছীর, (8/১৭১)।

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।