আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৪৯ এবং তার দিকে ইশারা করে ধাধায় ফেলে রেখেছেন, সে আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করলো । এমনি যে ব্যক্তি মনে করলো যে, কুরআন মাজীদে সর্বদা উপমা, উদাহরণ এবং বাতিল বিষয়গুলো পেশ করা হয়েছে, সেও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করল । এমনি যারা মনে করলো, আল্লাহ চেয়েছেন যে তার বান্দারা স্বীয় কালামের অর্থ পরিবর্তন করার জন্য তাদের মন-মস্তিক্ক, বোধশক্তি ও চিন্তা-গবেষণার অনুসরণ করুক, কুরআনের আসল ব্যাখ্যা বাদ দিয়ে অন্য ব্যাখ্যা বের করুক, কুরআনের ব্যাখ্যার জন্য নতুন নতুন পদ্ধতি অন্বেষণ করুক, অপছন্দনীয় ব্যাখ্যা বের করুক, এমন তাবীল আবিষ্কার করুক যা কেবল ধাধায় নিক্ষেপকারী ও যুক্তি-তর্কের মতোই এবং যা কেবল কাশফ ও বয়ানের মতই সে তার প্রতি খুব নিকৃষ্ট ধারণা পোষণ করলো । যে ব্যক্তি ধারণা করলো যে, তিনি তার অতি সুন্দর নামসমূহ এবং সুউচ্চ গুণাবলি জানার জন্য তাদেরকে বিবেক-বুদ্ধি ও নিজস্ব মতামতের উপর ছেড়ে দিয়েছেন; তার কিতাবের উপর নির্ভর করতে বলেননি, যে মনে করে আল্লাহ্‌ তা'আলা তাদের থেকে চেয়েছেন যে, তারা তার কালামের সেই অর্থ গ্রহণ না করুক, যা তাদের পরস্পরের সম্বোধন ও আরবী ভাষা থেকে তারা জানতে পেরেছে, অথচ আল্লাহ্‌ তাআলা খোলাখুলিভাবে তাদের জন্য এঁ সত্যকে প্রকাশ করার ক্ষমতা রাখা সর্ত্েও তা করেন, যা প্রকাশ করে দেয়াই উচিত ছিল এবং যেসব শব্দ তাদেরকে বাতিল আকীদার দিকে নিয়ে যায় এসব শব্দের সমস্যা থেকে তাদেরকে বাচাতে সক্ষম থাকার পরও আল্লাহ তা'আলা তা না করে হিদায়াত ও সঠিক পথের বিপরীত দিকে তাদেরকে নিয়ে গেছেন, তারাও আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করল। কোনো ব্যক্তি যদি মনে করে, আল্লাহ ব্যতীত সে এবং তার উদ্তাদই সত্যকে সুস্পষ্ট শব্দের মাধ্যমে ব্যাখ্যা করতে সক্ষম সে আল্লাহ তা'আলার ক্ষমতার সাথে অপারগতার ধারণা করলো । আর যে ব্যক্তি মনে করে তিনি সত্যকে সুস্পষ্ট করে বর্ণনা করতে সক্ষম ঠিকই, কিন্তু তা বর্ণনা না করে এবং সত্যকে সুস্পষ্ট না করে অস্পষ্ট রেখেছেন। শুধু তাই নয়; বরং বাতিল, অসম্ভব এবং ভ্রান্ত আকীদার মধ্যে নিক্ষেপ করেছেন, সে আল্লাহ তা'আলার হিকমত এবং রহমত সম্পর্কে খারাপ ধারণা পোষণ করলো । আর যে ব্যক্তি ধারণা করলো, আল্লাহ তা'আলা ও তার রসূল ব্যতীত সে এবং তার উদ্তাদরাই সত্যকে সুস্পষ্ট করে বর্ণনা করেছে এবং হিদায়াত ও সত্য কেবল তাদের কালামের মধ্যেই আর আল্লাহর বাহ্যিক কালাম থেকে কেবল তুলনা, উপমা এবং গোমরাহী ছাড়া অন্য কিছু গ্রহণ করার সুযোগ নেই এবং মুশরিক ও দিশেহারা লোকদের কালামের মধ্যে রয়েছে হিদায়াত ও সত্য, তাদের ধারণা আল্লাহর প্রতি খুবই মন্দ। এরা সকলেই আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণকারী এবং আল্লাহর ব্যাপারে অসত্য ও জাহেলিয়াতের ধারণা পোষণকারী।

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।