১৪৮ আল ইরশাদ-্বহীহ আকীদার দিশারী দিবেন এবং তার বন্ধু ও শত্রুদের সাথে একই আচরণ করবেন, সেও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করলো । যে ব্যক্তি মনে করলো যে, আল্লাহ তার বান্দাদেরকে আদেশ-নিষেধ না করেই বেকার ছেড়ে দেন, তিনি তাদের নিকট রসূল প্রেরণ করেন না, তাদের নিকট কিতাব প্রেরণ করেন না; বরং পশুর ন্যায় অযথা ছেড়ে দেন, সেও আল্লাহ তা'আলার প্রতি খারাপ ধারণা পোষণ করলো । এমনি যে ব্যক্তি কল্পনা করল যে, আল্লাহ তা'আলা ভালো কাজের বিনিময়ে ছাওয়াব ও খারাপ কাজের শান্তি দেয়ার জন্য তার বান্দাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন না, সেখানে সৎকর্মশীলের সৎকর্মের বদলা ও যালেমদের যুলুমের বদলা দিবেন না এবং যে সামনে তার সত্যতা ও রসুলদের সত্যতা তুলে ধরবেন না এবং এটিও বর্ণনা করবেন না যে, কাফেররাই ছিল মিথ্যুক, সেও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করলো । এমনি যারা ধারণা পোষণ করে যে, বান্দা আল্লাহ্ তা'আলার আদেশ বাস্তবায়ন করে তার সন্তুষ্টি অর্জনের জন্য যেসব সৎ আমল কেরেছে সেটা নষ্ট করে দিবেন, বিনা কারণেই সেটা বাতিল করে দিবেন এবং যেই কর্মে বান্দার কোনো হাত নেই, তার কোনো এখতিয়ার, ক্ষমতা ও তা অর্জনে তার কোনো ইচ্ছাও নেই, তাতে আল্লাহ শান্তি দিবেন, সে আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা পোষণ করলো । যে ব্যক্তি ধারণা করলো যে, আল্লাহ তা'আলা যেহেতু অন্যায় কর্ম সৃষ্টি করেছেন এ কারণেই অন্যায় কাজ করার কারণে বান্দাকে শান্তি দিবেন, বান্দা স্বীয় ইচ্ছা, শক্তি ও স্বাধীনতা দিয়ে অন্যায় করে নেই অথবা আল্লাহ সম্পর্কে ধারণা করলো যে, তিনি সেই সমস্ত মুজিযা দ্বারা তার শক্রদেরকে শক্তিশালী করবেন যা দ্বারা তিনি তার নাবী-রসুলদেরকে শক্তিশালী করেছেন এবং তার মুমিন বান্দাদেরকে পথত্রষ্ট করার জন্য শত্রুদের মাধ্যমে তা প্রকাশ করবেন সে আল্লাহ তা'আলার প্রতি খারাপ ধারণা পোষণ করলো । যে মনে করবে যে, আল্লাহ্ থেকে যা আসবে তা সব এক রকমই ভালো, এমন কি যে পাঠানো এবং যে ব্যক্তি সারা জীবন আল্লাহর প্রতি, তার রসূলদের প্রতি ও তার দীনের প্রতি শক্রতা পোষণ করে কাটিয়েছে তাকে ইলদীয়ীনের সর্বোচ্চ স্থানে পাঠানোও আল্লাহর জন্য একই রকম উত্তম এবং উভয়টি একই রকম সুন্দর, যে ব্যক্তি ধারণা করল, ভালো- মন্দ-এ দু'টির মাঝে ওহীর মাধ্যম ছাড়া পার্থক্য সৃষ্টি করা সম্ভব নয়, কারণ মানুষের বিবেক কোনোটিকে মন্দ ও কোনোটিকে সুন্দর সাব্যস্ত করতে সক্ষম নয়, সেও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করলো । এমনি যে ব্যক্তি বিশ্বাস করলো যে, আল্লাহ্ তা'আলা নিজের সত্তা ও গুণাবলি এবং তার কর্মসমূহ সম্পর্কে যে সংবাদ দিয়েছেন, তার প্রকাশ্য অর্থ বাতিল এবং তা কেবল উপমা স্বরূপ, এ সম্পর্কে মুল সত্যকে সুস্পষ্ট করে উল্লেখ না করে শুধু সংকেত ব্যবহার করেছেন
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।