আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৪৭ তা'আলার প্রতি খারাপ ধারণা পোষণ করলো এবং তার বড়ত্ব, পূর্ণতা, সুউচ্চ ও প্রশংসার গুণাবলির বিপরীত বিশেষণের দিকে তাকে সম্বন্ধ করলো। কেননা আল্লাহ তা'আলার প্রশংসা, ক্ষমতা, হিকমত এবং উলুহীয়াত তার দিকে উপরোক্ত বিষয়ের সম্বন্ধ হওয়াকে অস্বীকার করে। তার দল ও সৈনিকগণের অপদস্থ ও লাঞ্কিত হওয়াকেও অস্বীকার করে। তার হিকমত এটিও অস্বীকার করে যে, স্থায়ী সাহায্য, সার্বক্ষণিক বিজয় আল্লাহর শত্রু, তার সাথে অংশীদার সাব্যস্তকারী ও তার সমকক্ষ নির্ধারণকারীদের জন্যই হবে। যে ব্যক্তি আল্লাহর প্রতি এরূপ ধারণা পোষণ করে সে আল্লাহ তা'আলাকে চিনতে পারেনি, তার অতি সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণনাবলী সম্পর্কেও পরিচয় লাভ করতে পারেনি । যে ব্যক্তি উহুদ যুদ্ধে নাবী করীম ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ও মুসলিমদের পরাজয় বরণ আল্লাহর ফায়ছালা অনুযায়ী হয়নি বলে ধারণা করে সে আল্লাহ তা'আলাকে চিনতে পারেনি, তার প্রভূত্ব, রাজত্ব ও বড়ত্ব সম্পর্কে জানতে পারেনি । যে ব্যক্তি মনে করে এ পরাজয় এবং অন্যান্য ক্ষতি আল্লাহর নির্ধারিত তাবুদীর অনুযায়ী পরিপূর্ণ হিকমত এবং এমন প্রশংসিত উদ্দেশ্যে হয়নি, যার জন্য তার প্রশংসা করা আবশ্যক, সে আল্লাহ তা'আলার রুবুবীয়াত, রাজত্ব ও বড়ত্ব সম্পর্কে অবগত নয়। আর যে ব্যক্তি এ ধারণা করলো যে, উহুদ যুদ্ধে মুমিনদের যা হয়েছে, তা আল্লাহর নিছক ইচ্ছায় হয়েছে তার পিছনে কোনো হিকমত ছিল না, তার ধারণা সঠিক নয়। অনুরূপ যে ব্যক্তি ধারণা করলো, উহুদ যুদ্ধে মুসলিমদের যে কষ্ট হয়েছে আর যে বিজয় ছুটে গেছে, -এ দু'টির মধ্যে প্রথমটিই আল্লাহ তা'আলার নিকট অধিক প্রিয় এবং মূল উদ্দেশ্য ছিল, সেও তার প্রভূত্ব, রাজত্ব ও বড়ত্ব সম্পর্কে অবগত হতে পারেনি । আসল কথা হলো, আল্লাহ তা'আলা যেসব অপছন্দনীয় জিনিস সৃষ্টি করেছেন এবং তা যেসব সৃষ্টি অগ্রীতিকর ফলাফল প্রদান করে, তাও তিনি বিনা হিকমতে নির্ধারণ করেননি । কেননা এগুলোও ভালো ফলাফল প্রদান করে। যদিও আল্লাহ তা'আলার নিকট সেটা অপছন্দনীয় । সুতরাং বাহ্যিক দৃষ্টিতে অকল্যাণকর সৃষ্টিগুলো তিনি অযথা নির্ধারণ করেননি অযথা এগুলোর ইচ্ছা করেননি এবং বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি । আল্লাহ তা'আলা বলেন, ভূ2। 35125 ০44) 08128 921 ১৪ এ/১৯ “এটিই ছিল নেই” । (সূরা সোয়াদ: ২৭) অধিকাংশ মানুষই আল্লাহ্ সম্পর্কে অসত্য ধারণা পোষণ করে । বিশেষ করে এ সমস্ত বিষয়ে, যা তাদের নিজেদের সাথে সম্পৃক্ত অথবা যা অন্যদের সাথে সম্পৃক্ত। যারা আল্লাহর পবিব্র সত্তা, তার অতিসুন্দর নামসমূহ, তার ত্রুটিযুক্ত সুউচ্চ ছিফাতসমূহ এবং তার হিকমত সম্পর্কে ও তিনি যথাযথ প্রশংসার যোগ্য হওয়া সম্পর্কে তারাই কেবল তার সম্পর্কে অসত্য ধারণা থেকে মুক্ত থাকতে পারে । যে মুমিন আল্লাহর রহমত হতে নিরাশ হলো, সে আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করল । যে ব্যক্তি এ বিশ্বাস পোষণ করল যে, আল্লাহ্ তা'আলা তার সৎ বান্দাদেরকে শাস্তি
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।