আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ আল ইরশাদ-্বহীহ আকীদার দিশারী ধারণাকে খারাপ ধারণা এ জন্য বলা হয়েছে যে, আল্লাহ তা'আলা, তার হিকমত, তার প্রশংসা এবং তার সত্য ওয়াদা-অঙ্গীকারের প্রতি এরূপ ধারণা পোষণ শোভনীয় নয়। যে ব্যক্তি ধারণা করলো যে, আল্লাহ তা'আলা বাতিলকে সবসময় সত্যের বিরুদ্ধে এমনভাবে বিজয়ী রাখবেন যে, সত্যের দাওয়াত একদম মিটে যাবে অথবা উহুদ যুদ্ধে যা হয়েছিল, তা আল্লাহ তা'আলার ফায়ছালা ও তাব্ন্দীর অনুযায়ী হয়নি অথবা তার ফায়ছালা ও নির্ধারণ এমন পরিপূর্ণ হিকমতপূর্ণ নয় যে, তিনি এর জন্য প্রশংসার যোগ্য; এমনকি তারা ধারণা করেছিল যে, আল্লাহর তাকদীর বলতে শুধু তার ইচ্ছা ছাড়া অন্যকিছু নয়। প্রকৃতপক্ষে এটিই ছিল কাফেরদের ধারণা । সুতরাং কাফেরদের জন্য জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু নেই। অধিকাংশ মানুষই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকে । বিশেষ করে এ সমস্ত বিষয়ে, যা তাদের নিজেদের সাথে সম্পৃক্ত অথবা যা অন্যদের সাথে সম্পৃক্ত। যারা আল্লাহর পবিত্র সত্তা, তার পবিত্র নামসমূহ, তার ত্রুটিযুক্ত ছিফাতসমূহ এবং তার হিকমত সম্পর্কে ও তিনি যথাযথ প্রশংসার হকদার- এ সম্পর্কে অবগত, তারাই কেবল তার প্রতি মন্দ ধারণা থেকে মুক্ত । সুতরাং জ্ঞানী, বুদ্ধিমান এবং নিজের কল্যাণকামী ব্যক্তির উচিত এ বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা । পক্ষান্তরে মহান প্রভুর প্রতি মন্দ ধারণা পোষণকারীগণ যেন তার নিকট তাওবা করে এবং ক্ষমা চায়। হে প্রিয় পাঠক! আপনি মানুষের মাঝে অনুসন্ধান চালিয়ে দেখতে পারেন। দেখবেন অনেক মানুষই তাবনদীরের উপর অসন্তুষ্ট এবং তাব্ন্দীরকে দোষারোপকারী | তারা বলে থাকে এ রকম হওয়া উচিত ছিল না, এমন হওয়া ঠিক ছিল না। এ রকম অভিযোগ কেউ কম করে আবার কেউ বেশি করে। আপনি আপনার নিজের মধ্যেই অনুসন্ধান করুন। আপনি কি তাবৃদীরের উপর আপত্তি করা হতে মুক্ত? কবি বলেছেন, ৮৮৬৬০) ৪33 4 ৮৮৪ ভ১ ৩৫৬ ৬০৬ ৩৮ “হে বন্ধু! তুমি যদি তাবৃদীরের উপর আপত্তি করা থেকে মুক্ত হয়ে থাক তাহলে জেনে রাখো যে, তুমি একটি বিরাট মুছীবত থেকে বেঁচে গেলে । আর এ থেকে মুক্তি না পেলে তুমি নাজাত পাবে বলে আমার মনে হয় না”। ইমাম ইবনুল কাইয়্যিম ৫৮৯) আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তা'আলা সম্পর্কে এ ধারণা পোষণ করলো যে, আল্লাহ তা'আলা তার রসুলকে সাহায্য করবেন না, তার কাজকে পরিপূর্ণ করবেন না, তাকে শক্তিশালী করবেন না, তার দলকেও শক্তিশালী করবেন না, তাদেরকে উচ্চ মর্ধাদা দান করবেন না এবং তাদের শত্রদের উপর তাদেরকে বিজয়ী করবেন না এবং তিনি তার দীন ও কিতাবকে বিজয়ী করবেন না, শিরককে তাওহীদের উপর বিজয়ী রাখবেন ও বাতিলকে হকের উপর এভাবে চিরস্থায়ী করবেন যে, তাওহীদ ও সত্যের দাওয়াত মিটে যাবে, অতঃপর সেটা আর কখনো প্রতিষ্ঠিত হবে না, সে আল্লাহ

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।