১৪০ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী আল্লাহ তাআলা বলেন, রদ 132 8..4208.১:3868) 62575776588 42-০2-8৮88 5৫ ০৪০৮৭। (৯ 81 ০১ ৩৪ 2119 ৬১স। 319৮ 36 0193৯ ০০৭ “তাদেরকে যখন বলা হয়, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, মূলত আমরাই সংশোধনকারী। সাবধান! এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়”। (সুরা আল বাকারা ২: ১১) সুতরাং আল্লাহ তা'আলা ব্যতীত অন্যের নিকট বিচার-ফায়ছালা নিয়ে যাওয়া মুনাফেকদের কাজ। এটি পৃথিবীতে বিপর্যয়ের অন্যতম বড় কারণ । ইমাম ইবনুল কাইয়্যিম €তস্ট) বলেন, উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাস্সির বলেন, রসূল প্রেরণ, শরী“আতের হুকুম-আহকাম বর্ণনা এবং আল্লাহ তা'আলার আনুগত্যের দাওয়াত দেয়ার মাধ্যমে পৃথিবীকে পরিশুদ্ধ করার পর তোমরা পাপাচার, সীমালজ্বন, আল্লাহ ব্যতীত অন্যের আনুগত্যের দিকে মানুষকে আহবান করার মাধ্যমে সেটাতে বিপর্যয় সৃষ্টি করো না। কেননা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্যের দিকে আহবান করা এবং তার সাথে শিরক করা পৃথিবীতে সর্ববৃহৎ ফাসাদ সৃষ্টি করার নামান্তর । প্রকৃতপক্ষে শিরক এবং আল্লাহ তা'আলার আদেশের বিরুদ্ধাচরণ করার কারণেই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। সুতরাং আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ ব্যতীত অন্যের দিকে দাওয়াত দেয়া, আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদ হিসাবে দীড় করানো এবং রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত অন্য কাউকে আনুগত্য ও অনুসরণ করার জন্য নির্ধারণ করাই পৃথিবীতে ফাসাদ ও ফিতনা সৃষ্টি হওয়ার কারণ। আল্লাহ তা'আলাকে যতক্ষণ না একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করা হবে, তার দিকেই কেবল আহ্বান না করা হবে এবং আনুগত্য ও অনুসরণ যখন একমাত্র রসুলের জন্যই না হবে ততোক্ষণ পর্যন্ত পৃথিবী এবং এর অধিবাসীগণ পরিশুদ্ধ হবে না। রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত অন্যদের আনুগত্য করা কেবল তখনই ওয়াজিব হবে, যখন তারা রসুলের আনুগত্যের আদেশ দিবে । আর যখন তারা রসূলের নাফরমানী করা এবং তার শরী“আতের বিরোধীতা করার আদেশ দিবে তখন তাদের কথা শ্রবণ করা যাবে না এবং তাদের আনুগত্যও করা যাবে না। যে ব্যক্তি পৃথিবীর অবস্থা নিয়ে চিন্তা-গবেষণা করবে, সে দেখতে পাবে যে, আল্লাহ তা'আলার তাওহীদ, তার ইবাদত এবং তার রসূলের ইবাদতের কারণেই তা সংশোধন বাড়াবাড়ি যুলুম ইত্যাদি রয়েছে তা রসূলের বিরুদ্ধচারণ, আল্লাহ এবং তার রসূল ব্যতীত অন্যের দিকে আহ্বান করার কারণেই হয়ে থাকে।
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।