১৩৪ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী বলে, আমাদের ইমামগণই দলীল সম্পর্কে অধিক অবগত রয়েছেন। এরা এক বিরাট ফিতনায় পড়েছে । শাইখ আব্দুর রাহমান ইবনে হাসানের কথা এখানেই শেষ । আমাদের সম্মানিত শাইখ মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব কিতাবুত তাওহীদের ৩৭ম অধ্যায়ের ৫নং মাসআলায় বলেছেন: অবঙ্থা এ পর্যন্ত গড়িয়েছে যে, অধিকাংশের নিকট পাদ্রী ও পীর-মাশায়েখদের ইবাদত করাই সর্বাধিক উত্তম আমলে পরিণত হয়েছে। লোকেরা এটিকে “বেলায়াত' হিসাবে নামকরণ করছে। পাদ্রীদের ইবাদতই বর্তমানে ইলম ও ফিবৃহ হিসাবে গণ্য হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে এবং খারাপ লোকদেরও ইবাদত শুরু হয়। অর্থাৎ জাহেল ও মূর্খদেরও ইবাদত শুরু হয়। শাইখ মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহুর কথা এখানেই শেষ। গোমরাহ আলেমরা আল্লাহর দীনের মধ্যে যেসব বিদ'আত, কুসংস্কার এবং গোমরাহী উদ্ভাবন করেছে, তাতে তাদের আনুগত্য করা এবং ইয়াহুদী-খিষ্টানদের দ্বারা তাদের পণ্ডিত ও পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নেয়া একই কথা । যেমন মীলাদ অনুষ্ঠানের উদ্ভাবন করা, ছুফী তরীকাসমূহ, মৃতদের মধ্যস্থতা দেয়া এবং আল্লাহ তা'আলার বদলে তাদের কাছে দু'আ করা ইত্যাদি । পরিস্থিতি এতদূর গিয়ে পৌছেছে যে, গোমরাহ আলেমগণ এমন এমন শরী'আত তৈরি করেছে, যা আল্লাহ তা'আলা অনুমোদন করেননি। সহজ-সরল মূর্খ লোকেরা তাদের তাকলীদ করে এগুলোকেই দীন মনে করছে। এখন সমস্যা হলো, যে এ শিরক-বিদ্দআতগুলোর প্রতিবাদ করে এবং রসুল হ্বত্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করার আহবান জানায় তাকে ইসলামের বাইরে গণ্য করা হয় অথবা তার নামে অপবাদ দেয়া হয় যে, সে আলেম ও সৎ লোকদেরকে ঘৃণা করে। এতে ভালো কাজ খারাপ এবং খারাপ কাজ ভালো রূপ ধারণ করছে। সুন্নাতকে বিদ'আত এবং বিদ'আতকে সুন্নাত হিসাবে গ্রহণ করা হচ্ছে। এর উপরই শিশুরা যুবক হচ্ছে এবং যুবকরা বৃদ্ধ হচ্ছে। এঅবদ্থা দীনের অনুসারী কম হওয়ার প্রমাণ এবং দীনকে সংস্কারকারী দাঈদের সংখ্যাও কম হওয়ার প্রমাণ । মহান আল্লাহ তা'আলার সাহায্য ব্যতীত অন্যায় থেকে বাচার কোনো উপায় নেই এবং তার শক্তি ও সাহায্য ব্যতীত সৎকাজ সম্পন্ন করা সম্ভব নয়। মুজতাহিদ ইমামগণ যেসব ইজতেহাদী মাসআলায় ভুল করেছেন, তাদের ভুলগুলো মার্জনীয় এবং অনিচ্ছকৃত ভুলের কারণে তারা ছাওয়াবও পাবেন । তাদের ভুলগুলোর ক্ষেত্রে যদি তাদের অনুসরণ করা হারাম হয়, তাহলে কবর এবং ওলী-আওলীয়ার পূজায় লিপ্ত গোমরাহ-মিথ্যুক দাজ্জালদের তাকুলীদ কীভাবে বৈধ হতে পারে? এরা এমন মাসআলায় ভুল করেছে, যাতে ইজতেহাদ করা জায়েয নেই। আর এটি হলো আকীদার মাসআলা । কুরআন ও সুন্নাহর দলীলের ভিত্তিতেই আকীদা সাব্যস্ত করতে হবে। তবে যাদের অন্তর অন্ধ তারা তো কুরআন ও সুন্নাহ থেকে আক্বীদা গ্রহণ করবে না। যেমন-আল্লাহ তা'আলা বলেন,
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।