আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৩৩ শাইখ আব্দুর রাহমান ইবনে হাসান (০) কিতাবুত তাওহীদের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল মাজীদে বলেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আবশ্যক হলো, তার কাছে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাতের দলীল পৌছার পর যখন সে সেটার অর্থ ভালোভাবে বুঝবে, তখন সেটাকেই যথেষ্ট মনে করবে ও সে অনুযায়ী আমল করবে । যদিও এতে বিরোধীরা তার বিরোধীতা করে। তিনি আরো বলেন, নিজের কল্যাণকামী কোনো লোক যখন আলেমদের কিতাব পড়বে, তাতে নযর দিবে এবং তাদের কথা বুঝতে পারবে তখন সে যেন আলেমদের কথাগ্তলোকে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাতের সাথে মিলিয়ে দেখে। কেননা প্রত্যেক মুজতাহিদ আলেম, তার অনুসারী এবং তার দিকে নিজেকে সম্বন্ধকারী মতভেদপূর্ণ মাসআলায় নিজেদের মতো ও তার পক্ষে দলীল উল্লেখ করে থাকে । আর উক্ত মাসআলাতে একজনের কথাই সত্য হয়। ইমামগণ তাদের ইজতেহাদের কারণে ছাওয়াবপ্রাপ্ত হবেন। এ ক্ষেত্রে সঠিক পথ অবলম্বনকারী হবে এ ব্যক্তি, যিনি আলেমদের কথায় দৃষ্টি দেয়, তা নিয়ে চিন্তা-গবেষণা করার মাধ্যমে বিভিন্ন মাসআলা জানা ও মুখস্থ করার চেষ্টা করে এবং তারা যেসব দলীল উল্লেখ করেছেন, তার মাধ্যমে ভুল মাসআলা থেকে সঠিক মাসআলা আলাদা করে। এর মাধ্যমেই দলীলের ভিত্তিতে আলেমদের কথা থেকে বাছাই করে সঠিক কথাটির উপর আমল করে সৌভাগ্যবান হতে পারবে । শাইখ আব্দুর রাহমান ইবনে হাসান আল্লাহ তা'আলার এ বাণী, ₹৩১০৮৭ তও ৯১৮ 9৯ সুরা আল আনআম ৬: ১২১। এর উপর মন্তব্য করতে গিয়ে বলেন, মুকালিদ এবং যারা তাদের তাকুলীদ করে, তাদের অনেকেই এ ফিতনায় পড়েছেন। মুকাল্লাদ বা যার তাক্বলীদ করা হয়, তিনি দলীলের বিপরীত করলেও মুকাল্িদরা দলীলের মূল্যায়ন না করার কারণেই ফিতনায় পড়েছে । আর এটি বড় শিরকের অন্তর্ভূক্ত । মুকালিদদের কেউ কেউ তাকৃলীদ করতে গিয়ে এতে বাড়াবাড়ি করে এবং বিশ্বাস করে যে, এ অবস্থায় দলীলের অনুসরণ করতে যাওয়া মাকরুহ অথবা হারাম । মুকাল্িদরা আরো এমন কাজ করছো যাতে তোমরা আসমান থেকে পাথর বর্ষণের শাস্তির যোগ্য হয়েছো । আমি বলছি রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জ ও উমরা একসাথে করার আদেশ দিয়েছেন, আর তোমরা আবু বকর ও উমারের কথা টেনে এনে আমার কথার বিরোধীতা করছো । আব্দুল্লাহ ইবনে আব্বাসের এ কথা থেকে বুঝা গেলো যে, কোনো মানুষের কথাকে আল্লাহর কথা কিংবা রাসূলের কথার বিরুদ্ধে দাড় করানো যাবে না। সে যত বড় আলেমই হোক না কেন। ইবনে আব্বাসের কথাই সঠিক। আল্লাহর কিতাব ও রাসূলের সীরাত ও সুন্নাত প্রমাণ করে যে, কোনো মানুষের কথা মানতে গিয়ে আল্লাহ ও তার রাসুলের আদেশের বিরুদ্বাচরণ করা যাবে না।
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।