আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১২৩ বরং আল্লাহর উপরই ভরসা করবে । তিনি যেন তার এসব কাজ সহজ করে দেন, যা তিনি নিজে অর্জন করতে চাচ্ছেন অথবা তার প্রতিনিধির মাধ্যমে অর্জন করতে চাচ্ছেন। কেননা বৈধ বিষয়াদি অর্জনের ক্ষেত্রে কাউকে উকীল বানানো উপায়-উপকরণ গ্রহণের অন্তর্ভূক্ত। উপায়-উপকরণের উপর নির্ভর করা যাবে না। বরং কেবল আল্লাহ তা'আলার উপরই নির্ভর করতে হবে । তিনিই সকল উপায় উপকরণের স্রষ্টা, তিনি উপায়-উকরণ এবং সেটা গ্রহণ করার মাধ্যমে প্রাপ্ত ফলাফলেরও স্রষ্টা । অকল্যাণ প্রতিরোধ করা, রিযিক লাভ করা এবং যা আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারে না, তা পাওয়ার জন্য কেবল আল্লাহর উপর ভরসা করা বিরাট একটি ইবাদত । সুতরাং এসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্যের উপর নির্ভর করা বড় শিরক। আল্লাহ তা'আলা বলেন, 55৮ ৪ ৩119555 &। এপ “তোমরা যদি মুমিন হয়ে থাক, তাহলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো”। সুরা আল মায়িদা: ২৩। আল্লাহ এখানে কেবল তার উপরই ভরসা করার আদেশ দিয়েছেন। কেননা বাক্যের মধ্যে ৭১৯০ কে ০৬ এর পূর্বে উল্লেখ করা হলে সীমাবদ্ধতার অর্থ প্রদান করে । আর এখানে আল্লাহর উপর ভরসা করাকে ঈমান ভ্বহীহ হওয়ার শর্তারোপ করা হয়েছে । অনুরূপ আল্লাহ তাআলা কারো ইসলাম ভ্হীহ হওয়ার জন্যও তার উপর ভরসা করার শর্তারোপ করেছেন। আল্লাহ তা'আলা আরো বলেন, ৩455 ৮১৫11944499 ৬ শত লিও 912 ৪ ৬০৪ ০৬৪৯ রেখে থাকো তাহলে কেবল তার উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো”। (সুরা ইউনুস: ৮৪) উপরের আয়াত দু'টি প্রমাণ করে যে, যারা আল্লাহর উপর ভরসা করে না অথবা তাকে ছাড়া অন্যের উপর ভরসা করে তাদের ঈমান বা ইসলাম কোনোটিই সঠিক নয়। যেসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই তাতে কবরবাসী ও সমাধিস্থ ব্যক্তিগণ এবং মূর্তিদের উপর নির্ভর করা হলে ঈমান ও ইসলাম উভয়টি ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আল্লাহর উপর ভরসা করা ফরয । তাই ইখলাছের সাথে তার উপর ভরসা করা আবশ্যক । একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা সমস্ত ইবাদতের মূল, তাওহীদের সর্বোচ্চ ভ্তর। কেননা এ থেকেই অন্যান্য সৎ আমলের উৎপত্তি হয়। কেননা বান্দা যখন তার দুনিয়া-আখিরাতের সমস্ত কাজে কেবল আল্লাহর উপর ভরসা করবে এবং তিনি ব্যতীত
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।