১২২ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৩) 571 ও 4১৪4। ভরসার মধ্যে শিরক 9570। শব্দের আভিধানিক অর্থ হলো, নির্ভর করা ও সোপর্দ করে দেয়া। এটি অন্তরের কাজ। যেমন বলা হয়ে থাকে, ৯%৷ ও 45% “সে কাজটি বুঝে নিল” । এ কথা ঠিক এ সময় বলা হয়, যখন সে কাজটি করার দায়িত্ব বুঝে নেয় । আরো বলা হয়, ১৩ ০] ৬১০ ০4599 “আমি আমার কাজটি অমুকের নিকট সোপর্দ করলাম । এ কথা ঠিক এঁ সময় বলা হয়, যখন সে কাজটি সম্পাদন করার ব্যাপারে তার উপর নির্ভর করে। যেসব ইবাদত ইখলাছের সাথে কেবল আল্লাহর জন্যই সম্পন্ন করা আবশ্যক, তার প্রকারসমূহের মধ্যে আল্লাহ তা'আলার উপর ভরসা করা বিরাট একটি ইবাদত । আল্লাহ তা'আলা বলেন, ৩০ ৮৬ ১১5 ঝা এপ “তোমরা যদি মুমিন হয়ে থাক, তাহলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো”। (সূরা মায়িদা: ২৩) আল্লাহ ব্যতীত অন্যের উপর 524 বা ভরসা করার প্রথম প্রকার হলো, যেসব বিষয়ের উপর আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে না এসব বিষয়ের উপর ভরসা করা । যেমন সাহায্য, বিপদাপদ থেকে নিরাপত্তা, রিযিক, শাফাআত ইত্যাদি উদ্দেশ্য হাসিলের জন্য মৃত ব্যক্তি, অনুপস্থিত অথবা ত্গৃতের উপর ভরসা করা বড় শিরক। দ্বিতীয় প্রকার 15%। হলো, বাহ্যিক উপায়-উপকরণের উপর নির্ভর করা । যেমন কেউ রাজা-বাদশাহর উপর নির্ভর করলো অথবা শাসকদের উপর নির্ভর করলো অথবা অন্য কোনো জীবিত ক্ষমতাবান ব্যক্তির এসব ক্ষমতার উপর নির্ভর করলো, যা আল্লাহ তাকে দিয়েছেন। যেমন দান করা কিংবা দুঃখ-কষ্ট দূর করা অথবা অনুরূপ অন্যান্য বিষয়ে বাহ্যিক উপকরণের উপর নির্ভর করলো । এ ধরনের নির্ভর করা ছোট শিরক । কেননা এতে আল্লাহর পরিবর্তে ব্যক্তি বিশেষের উপর ভরসা করা হয়। তৃতীয় প্রকার 1594 হলো, যেমন মানুষ এমন কাউকে তার স্থলাভিষিক্ত করলো, যে তার কাজ-কর্মগুলো করে দিবে । যেমন ক্রয়-বিক্রয় ইত্যাদি । এটি জায়েয । তবে যে জন্য তাকে উকীল নিযুক্ত করা হলো, তা অর্জনের ব্যাপারে তার উপর ভরসা করা যাবে না।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।