আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

১২০ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী ইমাম ইবনুল কাইয়্যিম ৫৮০) আল্লাহর ভালোবাসা পাওয়ার দশটি কারণ উল্লেখ করেছেন। (১) গভীর মনোযোগ সহকারে কুরআনুল কারীম তেলাওয়াত করা এবং কুরআনের অর্থ ও উদ্দেশ্য বুঝার চেষ্টা করা। (২) ফরয ছ্ুলাত শেষে নফল ছ্বলাত আদায়ের মাধ্যমে আল্লাহ তা'আলার নৈকট্য হাসিল করার চেষ্টা করা। (৩) জবান, অন্তর ও অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মাধ্যমে সবসময় ও সকল অবস্থায় আল্লাহ তা'আলার যিকির করা । (8) বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন, এ দু'টি ভালোবাসা সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেয়া। (৫) আল্লাহর অতি সুন্দর নামসমূহ, তার সুউচ্চ গুণাবলিসমূহ এবং সেটার কামালিয়াত, বড়ত্ব, মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা-গবেষণা করা । (৬) আল্লাহ তা'আলার প্রকাশ্য-অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে চিন্তা-গবষেণা করা এবং বান্দাদের উপর তার দয়া, অনুগ্ুহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা । (৭) মন-প্রাণ উজাড় করে আল্লাহর সামনে কাকুতি-মিনতি করা এবং নিজের সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা । (৮) রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে যখন দুনিয়ার আসমানে নুযুলে এলাহীর সময় হয় তখন নির্জনে আল্লাহ তা'আলার নিকট কান্না-কাটি করা, দু'আ করা এবং কুরআন তেলওয়াত করা । ক্ষমা প্রার্থনা ও তাওবার মাধ্যমে শেষ রাতের আমলের সমাপ্তি করা । (৯) আল্লাহর প্রিয় বান্দা-সর্চলাকদের সাথে উঠা-বসা করা এবং তাদের উপদেশ- নছীহত ও কথা-বার্তা থেকে উপকৃত হওয়া । (১০) আল্লাহর মাঝে ও বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা । আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হলো তার রসুলকে ভালোবাসা । ইমাম বুখারী ও মুসলিম আনাস €৮”*) থেকে বর্ণনা করেছেন যে, নাবী ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ৫৩549 2555 2১01 ৩ 1 ৩৮55 ভূ ৪০০৩ উঠ ২৮

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।