১১৮ আল ইরশাদ-ছ্বহীহ আকীদার দিশারী আল্লাহকে ভালোবাসার আলামতসমূহ (১) যে ব্যক্তি প্রকৃতপক্ষেই আল্লাহ তাঁআলাকে ভালোবাসে সে অবশ্যই নিজের নফসের প্রবৃত্তি, চাহিদা, প্রিয় বস্তু, ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং জন্মভূমির ভালোবাসার উপর আল্লাহ তা'আলার পছন্দনীয় আমলকে প্রাধান্য দিবে । (২) যে ব্যক্তি প্রকৃতপক্ষেই আল্লাহ তা'আলাকে ভালোবাসে সে অবশ্যই তার রসূলের সুন্নাতের অনুসরণ করবে । রসূল যা আদেশ করেন, সে তা বাস্তবায়ন করবে এবং যা থেকে নিষেধ করেছেন, সেটা বর্জন করবে । আল্লাহ তা'আলা আরো বলেন, 21192৮0১৮৮০ 5 5 2৫49১ 2 ১845 &1 9 ওঃ ও 852 ৮251 ০১৯ 840 ৩ ২ ঞ 58 চি ০৪ 499 “বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাক তাহলে আমাকে অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। বলো, তোমরা আল্লাহ ও রসূলের অনুগত হও। কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না” । (সূরা আলে-ইমরান: ৩১-৩২) কতিপয় সালাফ থেকে বর্ণিত হয়েছে, একদল লোক দাবি করলো যে, তারা আল্লাহকে ভালোবাসে । তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাধিল করলেন । আল্লাহ তা'আলা বলেন, ঞ। 199 0১ ৮৮০ 086 015 ৫49১ ৮৫৫ 985 পা ক ও$ডি আআ 292 ৩৬ ৩১৯ “বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাক তাহলে আমাকে অনুসরণ করো । তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু” । (সুরা আলে-ইমরান: ৩১) উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলাকে ভালোবাসার দলীল-প্রমাণ, ফলাফল এবং উপকারিতা বর্ণনা করা হয়েছে । আল্লাহ তা'আলাকে ভালোবাসার দলীল-প্রমাণ ও আলামত হলো রসুলের অনুসরণ করা এবং তার ফলাফল ও উপকারিতা হলো আল্লাহ তা'আলার ভালোবাসা ও তার ক্ষমা পাওয়া। (৩) আল্লাহ তা'আলার প্রতি বান্দার ভালোবাসা সত্য হওয়ার আলামত সম্পর্কে তিনি বলেন,
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।