আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ আল ইরশাদ-্থহীহ আকীদার দিশারী “মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর অংশীদার বা সমতুল্য হিসাবে গ্রহণ করে এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত । কিন্তু যারা আল্লাহ্‌র প্রতি ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ওদের তুলনায় অধিক শক্তিশালী । যালেমরা যখন কোনো শাস্তি প্রত্যক্ষ করে তখন যদি অনুধাবন করতো যে, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর এবং শান্তি দানে আল্লাহ অত্যন্ত কঠোর তাহলে কতই না ভালো হতো” । ইমাম ইবনুল কাইয়্যিম ৫৮) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তা'আলা এখানে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর ভালোবাসার মতই ভালোবাসবে, সে এ ব্যক্তির মতো হবে, যে ভালোবাসা ও তা'খীমের ক্ষেত্রে আল্লাহ তা'আলা ব্যতীত অন্যদেরকে তার শরীক হিসাবে গ্রহণ করেছে। ইমাম ইবনে কাছীর (শস্ট) বলেন, আল্লাহ তা'আলা এখানে মুশরিকদের দুনিয়ার অবস্থা বর্ণনা করেছেন এবং আখিরাতে তাদের যে দৃষ্টান্ত মূলক শান্তি রয়েছে তাও উল্লেখ করেছেন। কেননা তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেছে। তারা তাদের সাথে এরূপ ভালোবাসা পোষণ করে, যেরূপ ভালোবাসা আল্লাহর সাথে হওয়া উচিত। অর্থাৎ তারা ভালোবাসা ও সম্মানের ক্ষেত্রে তাদেরকে আল্লাহর সমান করে ফেলে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া ৫শস্ট) ইবনে কাছীর (শট) এর উপরোক্ত কথাকে সমর্থন করেছেন। ভালোবাসা ও সম্মানের ক্ষেত্রে তারা যে তাদের মাবুদদেরকে আল্লাহর সমান করে ফেলতো, সে কথা আল্লাহ তা'আলা তার নিম্নের বাণীতে উল্লেখ করেছেন । তিনি বলেন, দা ৩০৮৮০ ৮৫৬৩ ত এঞউ সৃষ্টিজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম” । (সূরা শুআরা: ৯৭-৯৮) আল্লাহ তা'আলা বলেন, ০955 08219746901 6৯ অতঃপর কাফেররা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। সূরা আল আনআম:১ আল্লাহ তা'আলার বাণী, & ৬৮ $1%2া 25 “যারা আল্লাহ্‌র প্রতি ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ওদের তুলনায় অধিক শক্তিশালী”। অর্থাৎ মুশরিকরা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে, মুমিনগণ তাকে তাদের চেয়ে বেশি ভালোবাসে । অথবা মুশরিকরা তাদের শরীকদেরকে যে পরিমাণ ভালোবাসে, মুমিনগণ আল্লাহ তা'আলাকে তারচেয়ে বহুগুণ বেশি ভালোবাসে । সুতরাং আয়াতটি প্রমাণ করে, যে ব্যক্তি কোনো কিছুর প্রতি এরূপ ভালোবাসা পোষণ করে, যেরূপ ভালোবাসা

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।