আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১১৫ ২) £৬। এ এ)৪। ভালোবাসার মধ্যে শিরক ইতিপূর্বে আমরা বলেছি যে, বান্দার মধ্যে আল্লাহ তা'আলার যে ভয়-ভীতি বিদ্যমান থাকে সেটার সাথে তার ভালোবাসা মিশ্রিত হওয়া চাই। কেননা শুধু ভয় নিয়ে আল্লাহর ইবাদত করা খারেজীদের দীনের মূল বিষয়। সুতরাং ভালোবাসা হলো ইসলামের মূল বিষয় । এটিই ইসলামের কেন্দ্র বিন্দু। অতএব আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার পূর্ণতা অনুপাতেই তার দীন পরিপূর্ণ হয়ে থাকে এবং ভালোবাসার ঘাটতি অনুযায়ীই মানুষের তাওহীদ ক্রটিযুক্ত হয় । ভালোবাসা বলতে এখানে ইবাদতের ভালোবাসা উদ্দেশ্য, যা নত হওয়া, বিনয়ী হওয়া এবং পরিপূর্ণ আনুগত্যের দাবি করার সাথে সাথে স্বীয় প্রিয়পাত্রকে অন্যের উপর প্রাধান্য দেয়ারও দাবি জানায়। এ ভালোবাসাটি আল্লাহ তা'আলার জন্য খালেছ বা নির্দিষ্ট হওয়া চাই। এতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা জায়েয নয়। কেননা ভালোবাসা দু'প্রকার । (ক) একক ও খাছ ভালোবাসা: এটি হচ্ছে ইবাদতের ভালোবাসা, যা পরিপূর্ণরূপে নত হওয়া এবং পরিপূর্ণরূপে মাহবুবের অনুগত থাকার দাবি করে। এ শ্রেণির ভালোবাসা কেবল আল্লাহ তা'আলার জন্য নির্দিষ্ট । (খে) সাধারণ ও যৌথ ভালোবাসা: এটি তিন প্রকার । প্রথমটি হচ্ছে স্বভাবগত ও সৃষ্টিগত ভালোবাসা । যেমন খাবারের প্রতি ক্ষুধার্ত লোকের ভালোবাসা । দ্বিতীয়টি হচ্ছে মায়া-মমতার ভালোবাসা । যেমন সন্তানের প্রতি পিতার ভালোবাসা । তৃতীয়টি হচ্ছে, পরিচিতি ও সাহচর্ধের ভালোবাসা । যেমন এক অংশীদার অন্য অংশীদারকে এবং এক বন্ধু অন্য বন্ধুকে ভালোবাসে । এ তিন প্রকার ভালোবাসার মধ্যে সম্মান প্রদর্শন করা ও নত হওয়া আবশ্যক নয় এবং এর জন্য কাউকে পাকড়াও করা হবে না। তা ছাড়া এটি খাছ ভালোবাসার সাথে সাংঘর্ষিকও নয়। সেগুলো কারো মধ্যে থাকলে শিরকও হয় না। কিন্তু খাছ বা একক ভালোবাসাকে এগুলোর উপর অবশ্যই প্রাধান্য দিতে হবে । একক ও খাছ ভালোবাসা দ্বারা ইবাদতের ভালোবাসা উদ্দেশ্য । এ ভালোবাসার কথা নিম্নের আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ্‌ তা আলা সুরা আল বাকারার ১৬৫ নং আয়াতে বলেন, 859 ৬ এ তা 5205 ঝা লিট সিএ 25 উপ ৬৪ ভি ৩ ঈ কাত ৪১৩ ঝা ৪ঠি এ & ঠা 0 তাও 5302 ১119 ৩4৫1 ০

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।