আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১০৭ মানুষেরা আল্লাহর মুকাবেলায় তার কোনে উপকারে আসবে না” ॥৪০ কিয়ামতের দিন যালেমরা রাগে-গোস্বায় তাদের হত্তদ্বয় কামড়াতে থাকবে । তারা বলবে, হায় আফসোস আমরা যদি রসুলের সাথে সৎপথ অবলম্বন করতাম! হায় আফসোস! আমরা যদি অমুককে বন্ধু না বানাতাম! যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, মানুষের মধ্য হতে তার প্রশংসাকারীরাই তার নিন্দুকে পরিণত হয়। এ রকমই হয়ে থাকে । কেননা যা আল্লাহর জন্য করা হয় সেটা ছ্থায়ী হয় আর যা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় তা বিচ্ছিন্ন হয়ে যায়। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্যই হয়ে থাকে। কিন্তু প্রথমেই সেটা তাদের মর্জি মোতাবেক অর্জিত হয় না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়ার কথা এখানেই শেষ । বিভিন্নভাবে বর্ণিত এ হাদীছে সুস্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তি তার কাজের মাধ্যমে মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে সে দু'টি বড় ধরনের কল্যাণ অর্জন করবে। একটি হচ্ছে আল্লাহ তা'আলার সন্তুষ্টি এবং অন্যটি মানুষের সন্তুষ্টি । বিপরীত পক্ষে যে ব্যক্তি তার কাজের মাধ্যমে আল্লাহ তা'আলাকে নাখোশ করে মানুষের সন্তুষ্ট তালাশ করবে, সে দু'টি ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহর অসন্তুষ্টি এবং মানুষের অসন্তুষ্টি এতে বুঝা গেল যে, আল্লাহ তা'আলাকে সন্তুষ্টি করতে পারলেই সমস্ত কল্যাণ অর্জিত হয়। আল্লাহকে নাখোশ করে মানুষের সন্তুষ্টি অর্জন করতে গেলেই সব ধরনের অকল্যাণ হয়। আমরা আল্লাহ তাআলার দয়া ও শান্তি কামনা করছি। এখানে জেনে রাখা আবশ্যক যে, আল্লাহ তা'আলার ভয়ের সাথে আশা-আকাত্থা ও ভালোবাসা মিশ্রিত হওয়া চাই। ভয় যেন এমন না হয়, বান্দা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে নিরাশ হবে । মুমিন বান্দা ভয় ও আশা-আকাঙ্খা নিয়ে আল্লাহর কাছে যাবে। সবসময় তার মনে আল্লাহর আযাবের ভয় এবং তার রহমতের আশা রাখবে । শুধু এমন ভয় নিয়ে আল্লাহর দিকে যাবে না যে, নিজেকে আল্লাহর রহমত থেকে নিরাশ করবে। শুধু এমন আশা-আকাতঙ্থা নিয়েও যাবে না যে, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করবে । কেননা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং তার পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা তাওহীদের পরিপন্থি। আল্লাহ তাআলা বলেন, €১4501 08 8 4135 ৮80 % এ ৮0%ি তারা কি আল্লাহ্র পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত সম্পদ্রায় ছাড়া আল্লাহ্‌র পাকড়াও থেকে কেউ নিজেদেরকে নিরাপদ ভাবতে পারে না । (সূরা আল আরাফ: ৯৯) [8০] দ্বহীহ: সুনানে তিরমিযী হা/২৪১৪

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।