হাদিসের প্রথম পাঠ
/ 79
📝 Text 📖 PDF

কবি বাজারের মাঝে উচু এক জায়গায় উঠে চেচাতে লাগলেন: এই সকলে এদিকে বলব। এ কথা শুনে বাজারের লোকজন দৌড়ে এসে তাঁর চারপাশে ভিড় জমালো। তিনি বলতে লাগলেন, আমি এক লোককে জানি, যে তার বাপের কাছ থেকে শুনেছে, তার বাপ শুনেছে দাদার মামাত ভাইয়ের কাছে, দাদার মামাত ভাই শুনেছে এক হুজুরের কাছে, হুজুর আবু হুরায়রাকে বলতে শুনেছে নবীর এই হাদীসটি । এই ভাবে তিনি একের পর এক আবু হুরায়রা, আয়েশা, ইবনে আব্বাস, আল খুদরি বর্ণীত হাদীস ইসনাদ (ধারাবাহিক যোগসূত্র) সহকারে বলতে থাকলেন। উপস্থিত জনতা মন্ত্রযুগ্ধের মতো তার কথা শুনতে লাগল। তিনি এমন মোহ বিস্তার করলেন যে, ডান হাত উঁচু করলে উপস্থিত সকলের মাথা ডান দিকে আর বাম হাত উচু করলে বাম দিকে ঘুরে যায়। এ সময়ে তিনি অনেকের কাছ থেকে শোনা একটি মুতাওয়াতির (বহুজনের মতামতে নিশ্চিত সঠিক) হাদীস ইসনাদ সহকারে বর্ণনা করলেন - নবী বলেছেন: যে ব্যক্তি তার জিহ্বার ডগা দিয়ে নিজের নাক চাটতে পারবে, সে নিশ্চিত বেহেস্তে যাবে। একথা শোনার সাথে সাথে সকলে জিহ্বা দিয়ে যার যার নাক চাটার চেষ্টা করতে লাগল। তখন তিনি পাশে দাড়ানো বন্ধুকে ফিসফিস করে বললেন: আমি তোমাকে বলেছিলাম, এরা গরু! গরু যেমন জিহ্বা দিয়ে নিজের নাক চাটে, উপস্থিত এই জনতাকে কি ঠিক তেমনই গরুর মতো দেখাচ্ছে না? এই গল্পটি বলে দেয়, হাদীসে ইসনাদ, রাবী, ধারাবাহিকতা ঠিক থাকলেই তা সত্য হবার সম্ভবনা সবসময় থাকে না, মুহাম্মদের নামে বর্ণনা হওয়া সকল অলৌকিক ঘটনার হাদীস এই দোষে দুষ্ট: এক সময় হাদীস বর্ণনা করাটাই লাভজনক পেশায় পরিনত হয় মুমিন ঈমামদের; আর এই পেশার পসারই হাদীস সংকলন তৈরি হবার প্রধান কারণ! শীয়া ৪টি সংকলনের হিসাব আলাদা রেখে আমি ১৬ জন হাদীস সংকলকের হাদীসকে কাজের আওতায় নিয়েছি, তাদের হিজরী মৃত্যসন থেকে মুহাম্মদের মৃত্যর সময় (হিজরী ১০ সাল পর্যন্ত মুহাম্মদ জীবিত ছিলেন) এবং ৯ ইস্টিশন ইবুক

— Page 9 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.