হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

হাদিস জটলার কারণ সহিহ্‌ মুসলিম এবং মুসনাদে আহমেদ-গ্রন্থের হাদীস অনুসারে মুহাম্মদ কোরআন ছাড়া অন্য কোনোকিছু লিখে রাখতে নিষেধ করেছিলেন, হয়ত এই কারণে মুহাম্মদের নবী হিসাবে প্রচার শুরুর সময় থেকে ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত লাভের সময় (৯৯ হিজরী বা ১১০ বছর) পর্যন্ত হাদীসের তেমন কোনো লিখিত রূপ ছিলো না। শুধুমাত্র মৌখিকভাবেই মুহাম্মদের জীবন চরিত (হাদীস) ফুলে-ফেপে উঠতে থাকে। বিখ্যাত-কুখ্যাত মানুষের নামে মিথ তৈরি হতে সময় লাগে না, মুহাম্মদের নামে একই সুক্রানুসারে মুসলিম সমাজে শত-শত মিথ্যা হাদীস বর্ণনা হতে থাকে। মোটামুটিভাবে লিখিত আকারে বর্তমানে উপলব্ধ হাদীসের প্রথম সংকলন আমরা পাই ১৪৫ হিজরী সালের দিকে, মানে মুহাম্মদের মৃত্যু-পরবর্তী ১৩৫ বছর পর। একটা মজার গল্প বলি হাদীসের ফুলে-ফেঁপে ওঠা নিয়ে: ৮৩৩ ইংরেজী সাল, মুহাম্মদের মৃত্যুর ২০০ বছর পরের ঘটনা; আব্বাসীয় খলিফা আল-মামুনের শাসনকাল। কবি আল-আত্তাবি বাগদাদের রাস্তায় হেঁটে-হেঁটে মুড়ি খেতে-খেতে প্রধান বাজার এলাকায় পৌছালেন। এ সময়কালে খেতে-খেতে হাঁটাচলাকে খারাপ চোখে দেখা হত এবং এতে মানীদের সম্মান চলে যেত। এক বন্ধু তার এই খেতে খেতে বাজারে আসা দেখে বললেন: তোমার কেমন আক্কেল? তুমি খাচ্ছ আর লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা কি ভাল হলো? কবি আল-আত্তাবি তাচ্ছিল্যের সাথে জবাব দিলেন: এরা আবার লোকজন হলো কবে? এরা তো গরু! বন্ধু তার এ কথার তীন্র প্রতিবাদ করলে কবি বললেন: দাঁড়াও! তোমাকে এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি, এরা মানুষ নাকি গরু? ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।