হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

চারুকলা পক্ষে কখনো তা বোঝা সম্ভব নয়! আমরা এই ঘৃণা আর অমানবিকতার আভাস দিয়ে শেষ করছি তথাকথিত মহা-মানবের (1) জীবন-চরিতের প্রথম পাঠ! আশাকরছি পরের খণ্ডে থাকবে আরও অনেক অনেক চমক! বুখারী-৭-৭২-৮৪৩: জিত্রাঈল (একবার) মুহাম্মদের-এর নিকট (আগমনের) ওয়াদা করেন। কিন্তু তিনি আসতে দেরী করেন। এতে নবী-এর খুবই কষ্ট হচ্ছিল। এরপর নবী বের হয়ে পড়লেন। তখন জিব্রাঈলের সাথে তাঁর সাক্ষাত হলো। তিনি যে মানসিক কষ্ট পেয়েছিলেন সে বিষয়ে তাঁর কাছে বর্ণনা করলেন। তখন জিত্রাঈল বললেন: যে ঘরে ছবি বা কুকুর থাকে সে ঘরে আমরা কখনো প্রবেশ করি না। বুখারী-৮-৭৩-১৩০: আয়েশা থেকে বর্ণিত: একবার নবী আমার নিকট আসলেন। তখন ঘরে একখানা পর্দা ঝুলানো ছিল। যাতে ছবি ছিলো । তা দেখে নবী- এর চেহারার রং বদলিয়ে গেল। এরপর তিনি পর্দাখানা হাতে নিয়ে ছিড়ে ফেললেন । আয়েশা বলেন, নবী লোকদের মধ্যে বললেন: কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে এসব লোকদের যারা এ সকল ছবি আঁকে। বুখারী-৪-৫৪-৪৪৭: আয়েশা থেকে বর্ণিত; আমি নবী-এর জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম। যেন তা একটি ছোট গদী। এরপর তিনি এসে দু'দরজার মাঝখানে দাঁড়ালেন এবং তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, “ইয়া রাসুলুল্লাহ আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন: এ বালিশটি কেন? আমি বললাম, এ বালিশটি আপনার, এর উপর ঠেস দিয়ে বসতে পারেন আমি সে জন্য তৈরি করেছি। নবী বললেন, (হে আয়িশা, তুমি কি জান না?) যে ঘরে ৭৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।