হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

তাতে তিন সাপের খোলস দেখতে পান। তখন তিনি বললেন, দেখো! কোথায় সাপ আছে? লোকেরা দেখলো (এবং তাঁকে জানাল) তিনি বললেন, একে মেরে ফেল। এ কারণে আমি সাপ মেরে ফেলতাম। এরপর আৰু লুবাবার সাথে আমার দেখা হল। তিনি আমাকে জানালেন, নবী বলেছেন, পিঠের উপর দুটি রেখা বিশিষ্ট এবং লেজকাটা সাপ ব্যতীত অন্য কোন সাপকে তোমরা মেরো না। কেননা এগুলো গর্ভপাত ঘটায় এবং চোখের জ্যোতি নষ্ট করে দেয়, তাই এ জাতীয় সাপ মেরে ফেল। বুখারী-৪-৫৫-৫৭৯: মুহাম্মদ গিরগিটি বা কাকলাশ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন: ইব্রাহীম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এ গিরগিটি ফুঁ দিয়েছিল। বুখারী-৩-৩৬-৪৮৪: মুহাম্মদ পশুকে (বাচ্চা জন্মের জন্য) পাল দেওয়ানো বাবদ বিনিময় নিতে নিষেধ করেছেন। বুখারী-৩-২৯-৫৪: মুহাম্মদ বলেছেন: পাঁচ প্রকার প্রানী হত্যা করাতে তাঁর (মুসলিমের) কোনো দোষ নেই, যেমন: কাক, চিল, ইদুর, বিচ্ছু ও পাগলা কুকুর। মুসলিম-২০-৪৬২১: মুহাম্মদ বলেছেন: বরকত রয়েছে ঘোড়ার ললাটে। মুসলিম-৩৫-৬৫৮১: মুহাম্মদ বলেছেন: যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাইবে । কেননা সে ফিরিশতা দেখে থাকে । আর যখন তোমরা গাধার বিকট আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইবে । কেননা সে শয়তান দেখে থাকে। ৭৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।