হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

হওয়ার দরকার হতো এবং তাঁর সামনের দিকে যাওয়া অপছন্দ করতাম। এজন্যে আমি চুপি চুপি সরে পড়তাম। মুসলিম-০৪-১০৩২: মুহাম্মদ বলেছেন: তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সে যেন হাওদার খুটির ন্যায় একটি কাঠি তার সামনে দাঁড় করিয়ে দেয়। সে যদি তার সামনে হাওদার পিছনের খুটির ন্যায় একটি কাঠি দাঁড় করিয়ে না দেয়- এমতাবস্থায় তার সামনে দিয়ে গাধা, স্ত্রীলোক এবং কালো কুকুর যাতায়াত করলে তার নামায নষ্ট হয়ে যাবে । (আবদুল্লাহ ইবনে সামিত বলেন): আমি বললাম: হে আবু যার! কালো কুকুরের কি অপরাধ, অথচ লাল ও হলুদ বর্ণের কুকুরও তো রয়েছে। তিনি বলেলেন, হে ভ্রাতুষ্পুত্র! তুমি আমাকে যে প্রশ্ন করেছ, আমিও রাসুলুল্লাহুকে অনুরূপ প্রশ্ন করেছিলাম । তিনি উত্তরে বলেছেন: কালো কুকুর হল একটি শয়তান। মুসলিম-১০-৩৮১৩: মুহাম্মদ কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। অতঃপর কোনো বেদুঈন নারী কুকুরসহ আগমণ করলে আমরা তাও হত্যা করে ফেলতাম। পরে নবী তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন, চোখের উপর সাদা দুই টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণ বর্ণের কুকুর তোমরা হত্যা কর কেননা উহা হল শয়তান। বুখারী-৩-৩৪-৪৩৯: মুহাম্মদ কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় এবং গনকের পারিতোষিক (গ্রহন করা) থেকে নিষেধ করেছেন। বুখারী-৪-৫৪-৫১৮: মুহাম্মদকে মিষ্বারের উপর ভাষণ দান কালে বলতে শুনেছেন, “সাপ মেরে ফেলো। বিশেষ করে মেরে ফেলো এ সাপ, যার মাথার উপর দুটো রেখা আছে এবং লেজ কাটা সাপ। কেননা, এ দুপ্রকারে সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়। বুখারী-৪-৫৪-৫২৭: মুহাম্মদ বলেছেন: পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপকে মেরে ফেলো, কেননা এ জাতীয় সাপ দৃষ্টিশক্তিকে নষ্ট করে আর গর্ভপাত ঘটায়। বুখারী-৪-৫৪-৫২৯: ইবনে উমর প্রথমে সাপ মেরে ফেলতেন। পরে মারতে নিষেধ করেছেন। তিনি বলেন, নবী একবার তাঁর একটি দেয়াল ভেঙ্গে ফেলেন। ৭৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।