হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

এক দিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম। তারপর রাসুলুল্লাহ কে দেখলাম বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুই ইটের উপর তাঁর প্রয়োজনে বসেছেন। বুখারী-১-৪-১৫৬: তোমাদের কেউ যখন পত্্রাব করে তখন সে যেন কখনো ডান হাত তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইসতিনজা না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। মুসলিম-০৩-৭২৯: মুহাম্মদ শৌচাগারে প্রবেশ করার সময় বলতেন, হে আল্লাহ! আমি আপনার কাছে দুষ্ট পুরুষ জিন ও নারী জিন থেকে পানাহ চাচ্ছি। বুখারী-১-৪-১৬৩: মুহাম্মদ বলেছেন: তোমাদের মধ্যে কেউ যখন উযু করে তখন সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক টিলা কুলুখ ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন উযুর পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয়; কারণ তোমাদের কেউ জানে না যে, ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে। বুখারী-১-৪-১৩৭: মুহাম্মদ বলেছেন: যে ব্যক্তির হাদস হয় তাঁর সালাত কবুল হবে না, যতক্ষন না সে উযু করে। হাযরা-মাওতের এক ব্যক্তি বলেন, “হে আবু হুরায়রা! হাদস কী? তিনি বলেন, 'নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া ।” বুখারী-১-৪-১৩৯: মুহাম্মদ-এর কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হল যে, তার মনে হয়েছিল যেন নামাজের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। মুহাম্মদ বললেন: সে যেন নামাজ থেকে ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শোনে বা গন্ধ পায়। বুখারী-১-৮-৪৩৬: মুহাম্মদ বলেছেন: তোমাদের কেউ মসজিদে সালাতের পর থেকে বায়ু ত্যাগের পূর্ব পর্যন্ত যেখানে সে সালাত আদায় করেছ সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ ফিরিশতারা তার জন্যে দোয়া করতে থাকেন। তাঁরা বলেন: হে আল্লাহ! তাকে ক্ষমা করুন! হে আল্লাহ! তার প্রতি রহম করুন। বুখারী-১-৮-৪০৪: মুহাম্মদ বলেছেন: তোমাদের কেউ যেনো তার সামনে বা ডানে থুথু না ফেলে; বরং তার বাঁয়ে বা পায়ের নীচে ফেলে। ৭১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।