হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ শিক্ষা দিয়েছেন বা'হাত দিয়ে হাগুর রাস্তা পরিষ্কার করতে, খুব ভালো কথা; কিন্তু জন্মসুত্রে যে বা'হাতি তার ব্যাপারে কী বিধান? এছাড়াও তিনি ডান হাতে পুরুষাঙ্গ ধরতে মানা করেছেন! কিন্তু কেনো? মুসলিম-০২-৫০৪: সালমান থেকে বর্ণিত: একবার তাঁকে বলা হলো, তোমাদের নবী তোমাদেরকে সব কাজই শিক্ষা দেন এমনকি পেশাব পায়খানার পদ্ধতিও! তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে পায়খানার বা পেশাবের সময় কিবলামুখী হয়ে বসতে নিষেধ করেছেন, ডান হাত দিয়ে ইসতিনজা করতে, তিনটি টিলার কম দিয়ে ইসতিনজা করতে এবং গোবর বা হাড় দিয়ে ইসতিনজা করতে। বুখারী-১-৪-১৪৬: মুহাম্মদ বলেছেন: তোমাদের কেউ যখন প্রকৃতির ডাকে যায়, তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে। বুখারী-১-৮-৩৮৮: মুহাম্মদ বলেছেন: যখন তোমরা পায়খানা করতে যাও, তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠ ও দিবে না, বরং তোমরা পূর্বদিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। আবু আয্যুব আনসারী বলেন: আমরা যখন সিরিয়ায় এলাম তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো পেলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতাম। বুখারী-১-৪-১৪৭: লোকে বলে মল-মুত্র ত্যাগের সময় কিবলার দিকে এবং বায়তুল মুকাদ্দাসের দেকে মুখ করে বসবে না। আবদুল্লাহ ইবনে উমর বলেন: “আমি ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।