হাদিসের প্রথম পাঠ
/ ٧٩
📝 نص 📖 PDF

পাঠককে হাদীস পাঠে ধারাবাহিকভাবে আগ্রহী করে তোলা এবং হাদীসে মুহাম্মদ- চরিত্রের একটি সঠিক রূপরেখার সন্ধান দেওয়া । হাদীসের প্রথম পাঠ, এই সিরিজের প্রথম খণ্ড এতে মুহাম্মদ জীবনের সাধারণ বিষয়গুলোকে একত্রিত করা হয়েছে, যা তাকে একজন মধ্যম মানের ভালো-মন্দ মেশানো মানুষ হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট; তবে পরের খণ্ডে এই ধারাবাহিকতা কোন পথে এগুবে, তা সময়ই বলে দেবে! এই খণ্ডের প্রায় সকল হাদীস সহিহ্‌ বুখারী থেকে নেওয়া হয়েছে, সামান্য কিছু হাদীস নেওয়া হয়েছে সহিহ্‌ মুসলিম থেকে । ইসলামী সমাজে এই দুই সংকলন অন্য সকল হাদীস গ্রন্থ থেকে বেশি গ্রহনযোগ্যতা দাবি করে এবং এই দু'টি হাদীস সংকলন তার নামের সাথেই সহিহ্‌ (শুদ্ধ) শব্দ ধারণ করে, যা অন্য কোনো সংকলনের বেলায় নেই; তাই এই সিরিজের প্রথম খণ্ড শুরু করছি শুদ্ধ হাদীসের বাতাবরণের মধ্যে থেকেই! আপনাদের আগ্রহ পরের খণ্ডের ভ্রুত প্রকাশ নিয়ে আসবে, তবে তার আগে মেঘ না চাইতে বৃষ্টির মত নতুন একটি চমক আপনাদের হাতে আসবে আগামী কয়েক মাসের ভেতরেই; তার আভাস এই সিরিজের শেষদিকে দিয়ে রাখবো । আমি-আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি মানুষের মানবিক মুক্তির; আপনি কেবল এটুকু করুন: মানবিকতার পক্ষে থাকুন, মুক্তচিন্তার পক্ষে থাকুন, ইস্টিশন- এর সাথে থাকুন। ধন্যবাদ ও শুভেচ্ছা সহ, নরসুন্দর মানুষ আগষ্ট, ২০১৭ ইস্টিশন ইবুক

— صفحة ٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.