'আতীক। তিনি আমাদের বললেন: তোমরা এই কালো জিরা সঙ্গে রেখো। এ থেকে পাচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে । তারপর তন্মধ্যে বায়তুনের কয়েক ফোটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এদিক-ওদিকের ছিদ্র পথে ফোটা ফোটা করে ঢুকিয়ে দিবে । কেননা, আয়েশা আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী-কে বলতে শুনেছেন: এই কালো জিরা “সাম ব্যতীত সকল রোগের ওষধ। আমি বললাম: “সাম' কী জিনিস? তিনি বললেনঃ “সাম' অর্থ মৃত্যু । বুখারী-৭-৭১-৫৯২: মুহাম্মদ বলেছেন: কালো জিরা 'সাম' ব্যতীত সকল রোগের ওষধ। ইবনে শিহাব বলেছেন: আর “সাম অর্থ হল মৃত্যু। বুখারী-৭-৭১-৬১১: উম্মে কায়স থেকে বর্ণিত: আমি আমার এক পুত্র সন্তানকে নবী-এর নিকট নিয়ে গেলাম। ছেলেটির আলাজিহবা ফোলার কারণে আমি তা দাবিয়ে দিয়েছিলাম । তখন তিনি বললেন: এ ধরণের রোগ ব্যাধি দমনে তোমরা কর। কেননা, তাতে সাত ধরণের নিরাময় বিদ্যমান। তন্মধ্যে আছে পাজরের ব্যথা । আলা জিহবা ফোলার কারণে এটির ধোয়া নাক দিয়ে টেনে নেয়া যায়। পাজরের ব্যথার রোগীকে তা সেবন করান যায়। বুখারী-৭-৭১-৬১৪: এক ব্যক্তি মুহাম্মদ-এর কাছে এসে বলল যে, আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে। মুহাম্মদ বললেন: তাকে মধু পান করাও। সে তাকে মধু সেবন করালো। এরপর বলল: আমি তাকে মধু পান করিয়েছি কিন্তু পীড়া আরো বেড়ে চলছে। তিনি বললেন: আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য বলেছে। ৬৯ ইস্টিশন ইবুক
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.