হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যার উত্তর নবী ছাড়া আর কেও অবগত নয়। তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? আর সর্বপ্রথম খাবার কি, যা জান্নাতবাসী খাবে? আর কি কারণে সন্তান তার পিতার সাদৃশ্য লাভ করে? আর কিসের কারণে (কোন কোন সময়) তার মামাদের সাদৃশ্য হয়? তখন মুহাম্মদ বললেন, এইমাত্র জিবরাঈল আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। রাবী বলেন, তখন আবদুল্লাহ বললেন, সে তো ফিরিস্তাগণের মধ্যে ঈহুদীদের শক্রু। মুহাম্মদ বললেন: কিয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্বিত করবে। আর প্রথম খাবার যা জান্নাতবাসীরা খাবেন তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ। আর সন্তান সদৃশ হওয়ার রহস্য এই যে পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন যদি পুরুষের বীর্ষের পূর্বে স্থলিত হয় তখন সন্তান তার সাদৃশ্যতা লাভ করে। বুখারী-৪-৫৪-৪৮৩: আবু জামরা যুবায়ী থেকে বর্ণিত: আমি মক্কায় ইবনে আব্বাস-এর কাছে বসতাম। একবার আমি জ্বরে আক্রত্ত হই। তখন তিনি আমাকে বললেন, “তুমি তোমার গায়ের জ্বর যমযমের পানি দ্বারা শীতল কর।” কেননা, রাসুলুল্লাহ বলেছেন, এটা দোযখের উত্তাপ থেকেই হয়ে থাকে । অতএব তোমরা তা পানি দ্বারা ঠান্ডা করো, অথবা বলেছেন যমযমের পানি দ্বারা ঠান্ডা করো। বুখারী-৭-৬৭-৪৪৬: একটি ইদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে গিয়েছিল। তখন মুহাম্মদ-এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: ইদুরটি এবং তার আশ-পাশের অংশ ফেলে দাও; এরপর তা খাও। বুখারী-৭-৭১-৬৭৩: মুহাম্মদ বলেছেন: যখন তোমাদের কারো কোনো খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিবে, তারপরে ফেলে দিবে। কারণ, তার এক ডানায় থাকে ওষধ, আর অন্য ডানায় থাকে রোগ জীবানু। বুখারী-৭-৭১-৫৯১: আমরা (যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনে আবজার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদীনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশুনা করতে আসের ইবনে ৬৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।