হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

বুখারী-৮-৭৪-২৪৬: মুহাম্মদ বলেছেন: আল্লাহ তাআলা আদম-কে তাঁর যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন, তাঁর উচ্চতা ছিল ষাট হাত। তিনি তাঁকে সৃষ্টি করে বললেন: তুমি যাও। উপবিষ্ট ফিরিশতাদের এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কী জবাব দেয়? কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ (তাহিয়্যা) তাই তিনি গিয়ে বললেন: 'আসসালামু আলাইকুম'। তারা জবাবে বললেন: “আসসালামু আলাইকা ওয়া রাসূলুল্লাহ'। তারা বাড়িয়ে বললেন: “ওয়া রাহমাতুল্লাহ' বাক্যটি। তারপর নবী আরো বললেন: যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম-এর আকৃতি বিশিষ্ট হবে। তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ হ্রাস পেয়ে আসছে। বুখারী-৪-৫৫-৫৪৯: মুহাম্মদ বলেছেন: তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান স্বীয় মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত জমা রাখা হয়। এরপর অনুরূপভাবে (চল্লিশ দিনে) তা আলাকারুপে (রক্তপিণ্ড) পরিণত হয়। তারপর অনুরূপভাবে চল্লিশ দিনে) তা গোস্তের টুকরার রূপ লাভ করে। এরপর আল্লাহ্‌ তার কাছে চারটি বিষয়ের নির্দেশ নিয়ে একজন ফিরিশতা পাঠান। সে তার আমল, মৃত্যু, রিজিক এবং সে কি পাপি হবে না পুণ্যবান হবে, এসব লিখে দেন। তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়। (ভুমিষ্টের পর) এক ব্যাক্তি একজন জাহান্নামীর আমলের ন্যায় আমল করতে থাকে এমনকি তার ও জাহান্নামীদের মধ্যে এক হাতের ব্যবধান থেকে যায়, এমন সময় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে। তখন সে জান্নাতবাসীদের আমলের ন্যায় আমল করে থাকে । ফলে সে জান্নাতে প্রবেশ করে। আর এক ব্যাক্তি (প্রথম হতেই) জান্নাতবাসীদের আমলের অনুরুপ আমল করতে থাকে । এমন কি শেষ পর্যন্ত তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাতের ব্যবধান থেকে যায়। এমন সময় তার ভাগ্যের লিখন এগিয়ে আসে। তখন সে জাহান্নামীদের আমলের অনুরূপ আমল করে থাকে এবং পরিণতিতে সে জাহান্নামে প্রবেশ করে। বুখারী-৪-৫৫-৫৪৬: মুহাম্মদ-এর মদীনায় আগমনের খবর পৌঁছল, তখন আবদুল্লাহ ইবনে সালাম তাঁর কাছে আসলেন। এরপর তিনি বলেছেন, আমি ৬৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।