যেন তারা সেসব উটের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করে। তারা তা পান করল। অবশেষে যখন তারা সুস্থ হয়ে গেল, তখন রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। ভোরে নবী-এর কাছে এ সংবাদ পৌছাল। তিনি তাদের খোঁজে লোক পাঠালেন। রৌদ্র চড়ার আগেই তাদেরকে নিয়ে আসা হল। তাদের সম্পর্কে তিনি নির্দেশ করলেন, তাদের হাত-পা কাটা হল। তারা পানি পান করতে চাইল । কিন্তু পান করানো হলোনা । আবু কিলাবা বলেন: এ লোকগুলো এমন একটি দল যারা চুরি করেছিল, হত্যাও করেছিল, ঈমান আনার পর কুফরী করেছিল আর আল্লাহ্ ও তাঁর রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো। বুখারী-৯-৮৯-২৭১: এক ব্যক্তি ইসলাম গ্রহন করার পর পুনরায় ঈনুদী ধর্ম অবলম্বন করে। তার কাছে হযরত মুআয ইবন যাবাল এলেন। তখন সে লোকটি আবু মুসা-এর কাছে ছিল। তিনি (মুআয) জিজ্ঞাসা করলেন, এর কি হয়েছে? তিনি বললেন: ইসলাম গ্রহন করেছিল। অতঃপর ঈহুদী হয়ে গেছে। হযরত মুআয বললেন: একে হত্যা না করে আমি বসবো না। মহান আল্লাহ্ ও তাঁর রাসুলের বিধান (এটাই)। ৬২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।