এমন কাজও করো? একই প্রশ্ন তিনি তিনবার করলেন এবং পরে বললেন, কিয়ামত পর্যন্ত যে রূহ পয়দা হবার, তা অবশ্যই পয়দা হবে। বুখারী-৩-৪৮-৮১৭: মুহাম্মদ অবিবাহিত ব্যভিচারী সম্পর্কে একশ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসনের নির্দেশ দিয়েছেন। বুখারী-৩-৪৯-৮৬০: এক বেদুঈন এসে বলল, “ইয়া রাসুলুল্লাহ! আল্লাহর কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন।” তখন তাঁর প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল, “সে ঠিকই বলেছে, হ্যাঁ, আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক ফয়সালা করুন।' পরে বেদুঈন বলল, 'আমার ছেলে এ লোকের বাড়ীতে মজুর ছিল। তারপর তার স্ত্রীর সাথে সে যিনা করে। লোকেরা আমাকে বলল, “তোমার ছেলের উপর রাজম (পাথর মেরে হত্যা) ওয়াজিব হয়েছে তখন আমি আমার ছেলেকে একশ বকরী এবং একটি বাদীর বিনিময়ে এর কাছ থেকে মুক্ত করে এনেছি। পরে আমি আলিমদের কাছে জিজ্ঞাসা করলে তারা বললেন, “তোমার ছেলের উপর একশ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে। সব শুনে মুহাম্মদ বললেন, 'আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেকই ফয়সালা করব। বাদী এবং বকরীপাল তোমাকে ফেরত দেওয়া হবে, আর তোমার ছেলেকে একশ বেত্রাঘাত সহ এক বছরের নির্বাসন দেওয়া হবে। আর অপরজনকে বললেন, “হে উনাইস, তুমি আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর কাছে যাবে এবং তাকে রাজম করবে ।” উনাইস তার কাছে গেলেন এবং তাকে রাজম করলেন। মুহাম্মদ কেবল একজন মানুষ ছিলেন, এটা প্রমাণ করার জন্য নিচের হাদীসই যথেষ্ট, যেখানে প্রকৃতির স্বাভাবিক খেয়ালে জন্মানো একজন তৃতীয় লিঙ্গের মানুষের মুহাম্মদের কাছ থেকে বেশী মনোযোগ এবং ভালবাসা পাবার কথা ছিলো; তার বদলে তিনি তাদের গলাধাক্কা দিয়ে বের করে দিতেন! হায় রে প্রেমের নবী! ৫৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।