হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

জিজ্ঞেসা করল । অতঃপর তারা মুতা সম্পর্কে উল্লেখ করলে তিনি বলেন, হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ-এর যুগে এবং আবু বকর ও উমর এর যুগে মুতা (অস্থায়ী বিবাহ) করেছি। বুখারী-৭-৭২-৮১৫: আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত: আল্লাহর লানত বর্ষিত হোক সে সব নারীদের উপর যারা অঙ্গ-প্রতঙ্গে উন্কি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায়, আর সে সব নারীদের উপর যারা চুল, ভূরু উঠিয়ে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দের্যের জন্যে সামনের দাত কেটে সরু করে দাঁতের মাঝে ফাক সৃষ্টি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন এনে দেয়। রাবী বলেন: আমি কেনো তার উপর লানত করবো না, যাকে নবী লানত করেছেন? আর আল্লাহর কিতাবে আছে: “রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক (৫৯:৭)” বুখারী-৭-৬২-১৩৩: কোন এক আনসারী মহিলা তার মেয়েকে শাদী দিলেন। কিন্তু তার মাথার চুলগুলো উঠে যেতে লাগল। এরপর সে নবী-এর কাছে এসে এ ঘটনা বর্ণনা করে বলল: আমার স্বামী আমাকে বলেছে আমি যেন আমার মেয়ের মাথায় কৃত্রিম চুল পরিধান করিয়ে দেই। তখন নবী বললেন: না তা করো না, কারন, আল্লাহ্‌ তাআলা এ ধরনের মহিলাদের ওপর লানত বর্ষণ করে থাকেন, যারা মাথায় কৃত্রিম চুল পরিধান করে। বুখারী-৩-৩৮-৫০৮: মুহাম্মদ বলেন, হে উনাইস ইবনে যিহাক আসলামী; সে মহিলার কাছে যাও; যদি সে (অপরাধ) স্বীকার করে তবে তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা কর। বুখারী-৮-৮২-৮০৩: আলী জুমআর দিন জনৈকা মহিলাকে যখন রজম (যৌনতার দায়ে কোমড় পর্যন্ত মাটিতে পুতে পাথর ছুড়ে হত্যা) করেন তখন বলেন, আমি তাকে রাসুলুল্লাহ এর সুন্নাত অনুযায়ী রজম করলাম। ৫৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।