হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

বরং অন্য মহিলাকে বিয়ে করে নাও এবং তুমি ইচ্ছা করলে আমাকে খোরপোষ না-ও দিতে পার আর আমকে শয্যাসঙ্গিনী না-ও করতে পার। আল্লাহ্‌ তাআলার উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে, স্বামী-স্ত্রী যদি পারস্পরিক সন্ধি করে নেয়, তবে তাতে কোন দোষ নেই এবং সন্ধি করা উত্তম। বুখারী-৭-৭২-৭১৫; রিফাআ তার স্ত্রীকে তালাক দেয়। পরে আবদুর রহমান কুরাধী তাকে বিবাহ করে। 'আয়েশা বলেন, তার গায়ে একটি সবুজ রঙ্গের উড়না ছিল। সে 'আয়েশা-এর নিকট অভিযোগ করলেন এবং (স্বামী প্রহারের দরুন) নিজের গায়ের চামড়ার সবুজ বর্ণ দেখালো । মুহাম্মদ যখন এলেন, আর স্ত্রীলোকেরা একে অন্যের সহযোগিতা করে থাকে, তখন আয়েশা বললেন: কোন মুমিন মহিলাকে এমনভাবে প্রহার করতে আমি কখনও দেখিনি । মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে অধিক সবুজ হয়ে গেছে। বর্ণনাকারী বলেন: “আবদুর রহমান শুনতে পেল যে, তার স্ত্রী মুহাম্মদ-এর কাছে এসেছে। সুতরাং সেও তার অন্য স্ত্রীর দুটি ছেলে সাথে করে এলো। স্ত্রীলোকটি বলল: আল্লাহর কসম! তার উপর আমার এ ছাড়া আর কোন অভিযোগ নেই যে, তার কাছে যা আছে, তা আমাকে এ জিনিসের চেয়ে বেশী তৃপ্তি দেয় না। এ বলে তার কাপড়ের আচল ধরে দেখাল। 'আবদুর রহমান বলল: ইয়া রাসূলাল্লাহ! সে মিথ্যা বলছে, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার ন্যায়। অর্থাৎ (পূর্ণ শক্তির সাথে দীর্ঘস্থায়ী সঙ্গম করি)। কিন্তু সে অবাধ্য স্ত্রী, রিফাআর কাছে ফিরে যেতে চায়। মুহাম্মদ বললেন: ব্যাপার যদি তাই হয় তাহলে রিফাআ তোমার জন্য হালাল হবে না, অথবা তুমি তার যোগ্য হতে পার না, যতক্ষণ না আব্দুর রহমান তোমার সুধা আস্বাদন করবে । বর্ণনাকারী বলেন: মুহাম্মদ, আবদুর রহমানের সাথে তার পুত্রদ্বয়কে দেখে বললেন, এরা কি তোমার পুত্র? সে বলল: হ্যাঁ। তিনি বললেন: এই আসল ব্যাপার, যে জন্যে স্ত্রীলোকটি এরূপ করছে। আল্লাহর কসম! কাকের সাথে কাকের যেমন সাদৃশ্য থাকে, তার চেয়েও অধিক মিল আছে ওদের সাথে এর (অর্থাৎ আব্দুর রহমানের সাথে তাঁর পুত্রদের)। ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।