নারী বৃত্তান্ত ইসলাম নারীকে দিয়েছে পুরুষের সমান অধিকার, ইসলাম নারীকে করেছে মহান! মুহাম্মদ নারীকে কীভাবে দেখতেন তার পরিচয় পাওয়া যাবে এ অধ্যায়ে! আমরা ইসলামে নারীর ভালো-মন্দ রূপরেখা পাবো মুহাম্মদের হাদীস থেকেই। বুখারী-১-২-২৮: মুহাম্মদ বলেছেন: আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক; (কারণ) তারা কুফরী করে। জিজ্ঞাসা অবাধ্য হয় এবং ভালোটা অস্বীকার করে।' তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ভালো করতে থাক, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, “আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি । বুখারী-১-৬-৩০১: একবার ঈদুল আযহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য মুহাম্মদ ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন: হে মহিলা সমাজ! তোমরা সাদকা করতে থাক। কারন আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তাঁরা আরয করলেন: কী কারনে, ইয়া রাসুলুল্লাহ? তিনি বললেন: তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর না-শোকরী করে থাক। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তাঁরা বললেন: আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, ইয়া রাসূলুল্লাহ? একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষের অর্ধেক নয়? তাঁরা উত্তর দিলেন: হ্যাঁ । তখন তিনি বললেন: এ হচ্ছে তাদের বুদ্ধির ক্রটি। আর হায়য অবস্থায় তারা কি ৪৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।