হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

বুখারী-৩-৪৭-৭৪৩: এক মুহাজির মহিলার কাছে মুহাম্মদ লোক পাঠালেন। তাঁর এক গোলাম ছিল কাঠ মিস্ত্রী। তিনি তাকে বললেন, তুমি তোমার গোলামকে বল, সে যেন আমাদের জন্য একটা কাঠের মিম্বার বানিয়ে দেয়। তিনি তার গোলামকে নির্দেশ দিলেন। যে গিয়ে এক প্রকার গাছ কেটে এনে মিম্বার তৈরী করল। কাজ শেষ হলে তিনি মুহাম্মদ-এর কাছে লোক পাঠিয়ে জানালেন যে, গোলাম তার কাজ শেষ করেছে। তিনি বললেন, সেটা আমার কাছে পাঠিয়ে দাও। তখন লোকেরা সেটা নিয়ে এলো। মুহাম্মদ সেটা বহন করে সেখানে স্থাপন করলেন, যেখানে তোমরা (এখন) দেখতে পাচ্ছ। বুখারী-৫-৫৮-২৬২:. . সর্বপ্রথম আমাদের মধ্যে মদীনায়) আগমন করলেন মুসআব ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুম। তারা লোকদের কুরআন পড়াতেন। তারপর আসলেন, বিলাল, সাদ ও আম্মার ইবনে ইয়াসির এরপর উমর ইবনে খাত্তাব। তারপর মুহাম্মদ আগমন করলেন। তিনি বিশজন সাহাবীসহ মদীনায় আসলেন। তাঁর আগমনে মদীনাবাসী যে পরিমাণ আনন্দিত হয়েছিল সে পরিমান আনন্দ হতে কখনো দেখিনি। এমনকি দাসীগণও বলছিল নবী মুহাম্মদ শুভাগমন করেছেন। বুখারী-৮-৭৩-২২৯: মুহাম্মদ এক সফরে ছিলেন। তাঁর আনজাশা নামে এক গোলাম ছিল। সে হুদী গান গেয়ে উটগুলো হাকিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি তাকে বললেন: হে আনজাশা! তুমি ধীরে উট হাকাও, যেহেতু তুমি কাচপাত্র তুল্যদের (আরোহী) উট চালিয়ে যাচ্ছ। আবু কিলাবা বর্ণনা করেন, কাচপাত্র সদৃশ শব্দ দ্বারা মুহাম্মদ মহিলাদের বুঝিয়েছেন। আকার ইবিউপিয়কে তৎকালীন ০ ২০ হব, ক. হাবাশার জনগণকে বলা হতো হাবশী; ইথিউপিয়ার মানুষেরা ছিলেন কালো বর্ণের; মুহাম্মদ কতখনি বর্ণবাদী মানসিকতার ছিলেন, তার পরিচয় পাওয়া যাবে এবার। ৪৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।