হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

বুখারী-৩-৪৮-৮২৭: উকবা ইবনে হারিস থেকে বর্ণিত যে: তিনি উম্মু ইয়াহইয়া বিনতে আবু ইহাবকে বিয়ে করলেন। তিন বলেন: তখন কালো বর্ণের এক দাসী এসে বলল, আমি তো তোমাদের দুজনকে দুধপান করিয়েছি। সে কথা আমি মুহাম্মদ-এর কাছে উথ্থাপন করলে তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি সরে গেলাম। পরে এসে বিষয়টি (আবার) তার কাছে উত্থাপন করলাম। তিনি তখন বললেন, (এ বিয়ে হতে পারে) কী ভাবে? সে তো দাবী করছে যে, তোমাদের দুজনকেই সে দুধ পান করিয়েছে। এরপর তিনি তাকে ডেকবাকে) তার (উম্মু ইহাবের) সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করতে বললেন। বুখারী-৩-৩৬-৪৮৩: মুহাম্মদ দাসীদের দিয়ে অবৈধ উপার্জন (পতিতাবৃত্তি) নিষিদ্ধ করেছেন। বুখারী-৩-৪৬-৭০২: ইবনে উমর থেকে বর্ণিত: তিনি শরীকী গোলাম বা বাঁদী সম্পর্কে ফাতওয়া দিতেন যে, শরীকী গোলাম শরীকদের কেউ নিজের অংশ আযাদ করে দিলে তিনি বলতেন, সম্পূর্ণ গোলামটাই আযাদ করা তার উপর ওয়াজিব হয়ে গেছে। যদি আযাদকারীর কাছে গোলামের মূল পরিমাণ অর্থ থাকে, তাহলে সে অর্থ থেকে গোলামের নায্যমূল্য নির্ণয় করা হবে এবং শরীকদের তাদের প্রাপ্য হিস্যা পরিশোধ করা হবে, আর আযাদকৃত গোলাম পূর্ণ আযাদ হয়ে যাবে। বুখারী-৩-৩৮-৫০০: ইবনে কাব ইবনে মালিক থেকে বর্ণিত: তার কতকগুলো ছাগল-ভেড়া ছিলো, যা সাল্‌ নামক স্থানে চড়ে বেড়াতো। একদিন আমাদের এক দাসী দেখল যে, আমাদের ছাগল-ভেড়ার মধ্যে একটি ছাগল মারা যাচ্ছে। তখন সে একটা পাথর ভেংগে তা দিয়ে ছাগলটাকে যবেহ করে দিলো। কাব তাদেরকে বলেন, তোমরা এটা খেয়ো না, যে পর্যন্ত না আমি মুহাম্মদ-কে জিজ্ঞাসা করে আসি অথবা কাউকে মুহাম্মদ-এর নিকট জিজ্ঞাসা করতে পাঠাই। মুহাম্মদ তা খাওয়ার হুকুম দিয়েছিলেন। উবায়দুল্লাহ বলেন, এ কথাটা আমার কাছে খুব ভালো লাগল যে, দাসী হয়েও সে ছাগলটাকে যবেহ করলো। ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।