মুহাম্মদের জীবনের বড় অংশ জুড়ে ছিলো প্রায় ৬০ জন (৩৬ জন পুরুষ, ২৪ জন মহিলা) দাস-দাসীর শ্রম আর ঘামের গন্ধ! দাস-দাসী-মানুষ ক্রয়-বিক্রি ছিলো মুহাম্মদ এবং তার সাহাবীদের আয়ের খুব বড় একটি অংশ। হাদীসে তার স্পষ্ট হদিস পাওয়া যায়, এ অধ্যায়ে আমরা দাস-দাসীদের নিয়ে ইসলামের প্রথম পাঠ জেনে নিতে পারব অনায়াসে । বুখারী-৭-৬২-১৩২: মুহাম্মদ বলেছেন: তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সাথে তো মিলিত হবে। মুসলিম-০১-০১৩১: মুহাম্মদ বলেছেন: যখন দাস পালিয়ে যায়, তখন তার নামাজ কবুল হয় না। বুখারী-৩-৩৪-৩৬২: মুহাম্মদ বলেছেন: যদি বাঁদী ব্যভিচার করে এবং তার তারপর যদি আবার ব্যভিচার করে তাকে বেত্রাঘাত করবে, তিরস্কার করবেনা । এরপর যদি তৃতীয়বার ব্যভিচার করে তবে তাকে বিক্রি করে দিবে, যদি পশমের রশির (সামান্য বস্তর) বিনিময়েও হয়। বুখারী-৩-৪৬-৭২৩: মুহাম্মদ বলেছেন: যে লোক তাঁর বাঁদীকে উত্তমরুপে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আযাদ করে ও বিয়ে করে, সে দ্বিগুণ সাওয়াব লাভ করবে। আর যে গোলাম আল্লাহর হক আদায় করে এবং মনিবেরও হক আদায় করে, সেও দ্বিগুণ সাওয়াব লাভ করবে। 8৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।