বুখারী-৫-৫৯-৫৩৭: খায়বার যুদ্ধের দিন মুহাম্মদ ঘোড়ার জন্য দুই অংশ এবং পদাতিক যোদ্ধার জন্য এক অংশ হিসেবে (গনীমতের) সম্পদ বন্টন করেছেন। বর্ণনাকারী [উবায়দুল্লাহ্ ইবনে উমর] বলেন, নাফি হাদীসটির ব্যাখ্যা করে বলেছেন, (যুদ্ধে) যার সঙ্গে ঘোড়া থাকে তার জন্য তিন অংশ এবং যার সঙ্গে ঘোড়া থাকে না, তার জন্য এক অংশ। বুখারী-৪-৫২-৬৩: লৌহ বর্মে আবৃত এক ব্যক্তি মুহাম্মদের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমি যুদ্ধে শরীক হবো, না ইসলাম গ্রহণ করব? তিনি বললেন, ইসলাম গ্রহণ কর, তারপর যুদ্ধে যাও।” তারপর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করল। মুহাম্মদ বললেন, “সে অল্প আমল করে বেশী পুরস্কার পলে। বুখারী-৪-৫৩-৩৫১: মুহাম্মদ বলেছেন: আমার জন্য গনীমতের মাল হালাল করা হয়েছে। বুখারী-৪-৫৩-৩৫২: মুহাম্মদ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং তাঁরই বাণীর প্রতি দৃটাস্থায় তাঁরই পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তার জিম্মা গ্রহণ করেছেন, হয় তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা সে যে সাওয়াব ও গনীমত অর্জন করেছে তা সহ তাকে ঘরে ফিরাবেন, যেখানে সে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছিলো । ভন ক ননদ ক্জ বুদ কল, জিহাদে অংশগ্রহনে আছে আপনার জন্য বিশাল ফায়দা! বুখারী-৩-৩৪-৪৩১: সাফিয়া বন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি দিহয়া কালবী- এর ভাগে পড়েন, এর পরে তিনি মুহাম্মদের অধীনে এসে যান। বুখারী-৩-৩৪-৪৩২: আবু সাঈদ খুদরী সুত্রে বর্নিত: একদা তিনি মুহাম্মদের নিকট বসা ছিলেন, তখন তিনি বললেন, ইয়া রাসুলুল্লাহ, আমরা যুদ্ধবন্দী দাসীর সাথে ৩৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।