হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম-২০-৪৬৮১: মুহাম্মদ বলেন: নিশ্চয়ই জান্নাত রয়েছে তরবারীর ছায়ায়। তখন আলুথালু এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং বললো, হে আবু মুসা! আপনি কি নিজে রাসুলুল্লাহ-কে তা বলতে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ। তখন সে ব্যক্তি তার সাথীবর্ণের কাছে ফিরে গেলো। তারপর বললো, আমি তোমাদেরকে (বিদায়ী) সালাম জানাচ্ছি। এরপর সে তার তরবারীর কোষ (কভার) ভেঙ্গে ফেলে তা দুরে নিক্ষেপ করলো। তারপর নিজ তরবারীসহ শক্রদের কাছে গিয়ে উপনীত হলো। এবং তা দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। মুসলিম-২০-৪৬৯৪: মুহাম্মদ বলেন: যে ব্যক্তি নিষ্ঠার সাথে শাহাদাতের আকাংখা করে আল্লাহ তাকে তা (অর্থাৎ তার সাওয়াব) দিয়ে থাকেন-যদিও সে শাহাদাত লাভের সুযোগ না পায়। তবে যদি আপনি জিহাদে জয়লাভ করতে পারেন, তবে যুদ্ধে প্রাপ্ত সম্পত্তি তো আপনার জন্য বোনাস! বুখারী-৩-৩৪-৩১৩: আবু কাতাদা থেকে বর্নিত: আমরা রাসুলুল্লাহ-এর সঙ্গে হুনায়নের যুদ্ধে গেলাম। তখন তিনি আমাকে একটি বর্ম দিয়েছিলেন। আমি সেটি বিক্রি করে তার মূল্য দ্বারা বনু সালিমা গোত্রের এলাকায় অবস্থিত একটি বাগান খরিদ করি। এ ছিল ইসলাম গ্রহনের পর আমার প্রথম স্থাবর সম্পত্তি অর্জন। বুখারী-৪-৫৩-৩৭৪: মুহাম্মদ বলেছেন: আমি কুরাইশদের সম্পদ/গনীমত দিয়ে থাকি তাদের মন রক্ষা করার জন্য। কেননা, তারা (ইসলামে নতুন) জাহেলী যুগের কাছিকাছি। বুখারী-৫-৫৯-৩৭৭: এক ব্যক্তি উহুদ যুদ্ধের দিন মুহাম্মদকে বললেন: আপনি কি মনে করেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় অবস্থান করব? তিনি বললেন, জান্নাতে। তারপর উক্ত ব্যক্তি হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেললেন, এরপর তিনি একাই লড়াই করলেন। অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। ৩৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।