উত্তম। জান্নাতে তোমাদের কারো চিবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সব কিছুর চাইতে উত্তম । বুখারী-৪-৫২-১৯৬: মুহাম্মদ বলেছেন: আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের সাথে লড়াইয়ের আদেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা “লা ইলাহা ইল্লাল্লাহু" বলে আর যে 'লা ইলাহা ইল্লাল্লাহু" বলবে সে তার জান ও মাল আমার হাত থেকে নিরাপদ করে নিলো। অবশ্য ইসলামের বিধান আলাদা, আর তার (প্রকৃত) হিসাব আল্লাহর উপর ন্যত্ত। আপনার জন্য সবচেয়ে লাভজনক বিনিয়োগ হচ্ছে জিহাদের জন্য সকল সম্পদ ব্যয় করা! সাথে নিজের প্রাণ দেওয়াটা অতিরিক্ত! বুখারী-২-২৪-৫২২: মুহাম্মদ বলেছেন: প্রতিদিন সকালে দুজন ফিরিশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! জিহাদের জন্য দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী-৬-৬০-৪১: হুযায়ফা থেকে বর্ণিত যে: এ আয়াত আল্লাহর পথে জিহাদে ব্যয় করা সম্পর্কে নাষিল হয়েছে। (২:১৯৫) তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন। মুসলিম-২০-৪৬৬৮: মুহাম্মদ বলেছেন: যে আল্লাহর রাস্তায় কোনো যোদ্ধাকে যুদ্ধোপকরণে সজ্জিত করে দিলো, সেও জিহাদ করলো, যে ব্যক্তি কোনো যোদ্ধার অনুপস্থিতিতে তার পরিবারবর্ণের দেখাশোনা করলো, সেও জিহাদই করলো। বুখারী-১-৩-১২৫: এক ব্যক্তি মুহাম্মম- এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি, কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশীভূত হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ গ্রহণের জন্য। তিনি তার দিকে ৩৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।