হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

থেকে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং (এতটুকু) আলস্য করবে না, আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙ্গবে না। লোকটি বলল, তা কার সাধ্য? আবু হুরায়রা বলেন: মুজাহিদের ঘোড়া রশিতে বাঁধা থাকা অবস্থায় ঘোরাফেরা করে, এতেও তার জন্য নেকি লেখা হয়। বুখারী-৪-৫২-৪৫: মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো: “ইয়া রাসুলুল্লাহ! মানুষের মধ্যে কে উত্তম? মুহাম্মদ বলেন: সেই মুমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সাহাবীগণ বললেন: তারপর কে? তিনি বললেন: সেই মুমিন যে, পাহাড়ের কোন গ্হায় অবস্থান করে আল্লাহকে ভয় করে এবং নিজ অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদে রাখে। বুখারী-৪-৫২-৬৫: এক ব্যক্তি মুহাম্মদ-এর কাছে এসে বললো: এক ব্যক্তি গনীমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধির জন্য এবং এক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদে শরীক হন। তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করল? মুহাম্মদ বললেন: যে ব্যক্তি আল্লাহর কলিমা সুদৃঢ় থাকার উদ্দেশ্যে যুদ্ধ করল সে-ই আল্লাহর পথে জিহাদ করল। বুখারী-৪-৫২-৭২: মুহাম্মদ বলেছেন: জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্খা পোষণ করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তার কাছে বিদ্যমান থাকবে । সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্খা করবে যেন দশবার শহীদ হয়; কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে। বুখারী-৪-৫২-৯৬: মুহাম্মদ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সরবরাহ করে সে যেন জিহাদ করল। আর যে ব্যক্তি আল্লাহর পথে কোনো জিহাদকারীর পরিবার-পরিজনকে উত্তমরূপে দেখাশুনা করে, সেও যেন জিহাদ করল। বুখারী-৪-৫২-১৪২: মুহাম্মদ বলেছেন: আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তার চাইতে ৩৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।