হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিমের জন্য জিহাদে অংশথহণের চেয়ে বড় কিছুই হতে পারে না আর মক্কা অধ্যায় শেষ হবার পর মুসলিমের জন্য আর জিহাদ ছাড়া বিকল্প কিছুই নেই! জিহাদের ডাকে তাই পেছন ফেরার সুযোগ নেই কোনো মুসলিমের । বুখারী-৬-৬০-১১৮: বসে-থাকা মুমিনরা আর জান-মাল দ্বারা আল্লাহর পথে জিহাদকারীগণ সমান নয় (৪:৯৫); আয়াতটি যখন নাধিল হল, তখন মুহাম্মদ বললেন অমুককে ডেকে আন। এরপর দোয়াত, কাঠ অথবা হাড় খণ্ড নিয়ে তিনি মুহাম্মদ-এর কাছে আসলেন; তিনি বললেন, লিখে নাও। মুহাম্মদ-এর পেছনে ছিলেন ইবনে উম্মে মাকতুম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দৃষ্টিহীন। এরপর তখনই অবতীর্ণ হল: (৪:৯৫) গৃহে উপবিষ্ট যুসলমান-যাদের কোন সঙ্গত ওযর নেই এবং এ মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহেদীনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। বুখারী-৪-৫২-৪২: মুহাম্মদ বলেছেন: (মক্কা) বিজয়ের পর আর হিজরত নেই। বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়ত। যদি তোমাদের জিহাদের ডাক দেওয়া হয়, তা হলে বেড়িয়ে পড়। যায়। বুখারী-৪-৫২-৪৪: এক ব্যক্তি মুহাম্মদ-এর কাছে এসে বলল, আমাকে এমন কাজের কথা বলে দিন, যা জিহাদের সমতুল্য হয়। তিনি বলেন, আমি তা পাচ্ছি না। (এরপর বললেন) তুমি কি এতে সক্ষম হবে যে, মুজাহিদ যখন বেরিয়ে যায়, তখন ৩৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।