বুখারী-৪-৫২-৬৮: খন্দকের যুদ্ধ থেকে যখন রাসুলুল্লাহ ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন, তখন জিব্রাইল তাঁর কাছে এলেন, আর তাঁর মাথায় পট্টি ন্যায় ধুলি জমেছিল। তিনি বললেন আপনি অস্ত্র রেখে দিলেন অথচ আল্লাহর কসম, আমি এখনো অস্ত্র রাখিনি। রাসুলুল্লাহ বললেন: কোথায় যেতে হবে? তিনি বানু কুরাইযার প্রতি ইঙ্গিত করে বললেন: এদিকে । তারপর রাসুলুল্লাহ তাদের দিকে বেরিয়ে গেলেন। বুখারী-৪-৫২-১৫৩: বনু নযীরের সম্পদ আল্লাহ তাআলা তাঁর রাসুল-কে “ফায়' (বিনা যুদ্ধে প্রাপ্ত) হিসেবে দান করেছিলেন। এতে মুসলমানগণ অশ্ব বা সাওয়ারী চালনা করেনি। এ কারণে তা রাসূলুল্লাহ-এর জন্য নির্দিষ্ট ছিল। এই সম্পদ থেকে নবী তাঁর পরিবারকে এক বছরের খরচ দিয়ে দিতেন এবং অবশিষ্ট আল্লাহ্র রাস্তায় জিহাদের প্রস্তুতি স্বরূপ হাতিয়ার ও ঘোড়া ইত্যাদিতে ব্যয় করতেন। বুখারী-৪-৫২-১৭৬: মুহাম্মদ বলেছেন: তোমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে; এমনকি তাদের কেউ যদি পাথরের আড়ালে আত্মগোপন করে তাহলে পাথরও বলবে: হে আল্লাহর বান্দা, আমার পেছনে ইহুদী রয়েছে, তাকে হত্যা করো। জাহান্নামে যেতে হবেই, নিজ ভূমিতেও থাকার অধিকার থাকবে না তার! মুসলিম-১-২৮৪: মুহাম্মদ বলেছেন: সে সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, ইহুদি হোক আর খিষ্টান হোক, যে ব্যক্তিই আমার এ আহ্বান শুনেছে, অথচ আমার রিসালতের উপর ঈমান না এনে মৃত্যবরণ করেছে, অবশ্যই সে জাহান্নামী হবে। বুখারী-৩-৩৯-৫৩১: উমর ইবনে খাত্তাব, ইহুদী ও নাসারাদের হিজা থেকে নির্বাসিত করেন। রাসুলুল্লাহ যখন খায়বার জয় করেন, তখন ইহুদীদের সেখান থেকে বের করে দিতে চেয়েছিলেন। যখন তিনি কোনো স্থান জয় করেন, তখন তা আল্লাহ্, ২৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।