হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চারণ করে বললেন, খায়বার ধ্বংস হয়ে গেছে। আমরা যখনই কোনো গোত্রের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছি তখনই সতর্ককৃত সেই গোত্রের সকাল হয় অশুভ রূপ নিয়ে। এ সময়ে খায়বার অধিবাসীরা (ভয়ে) বিভিন্ন অলি-গলিতে গিয়ে আশ্রয় নিতে আরম্ভ করল। নবী তাদের মধ্যেকার যুদ্ধে সক্ষম লোকদের হত্যা করলেন। আর শিশু (ও মহিলাদের)-দের কে বন্দী করলেন। বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়্যা বিনতে হুইয়াই প্রথমে তিনি দাহইয়াতুল কালবীর অংশে এবং পরে নবী-এর অংশে বন্টিত হন। নবী তাঁকে আযাদ করত এই আযাদীকে (মুক্তিকে) মোহর ধার্য করেন (এবং বিবাহ করে নেন)। আত্মসমর্পণ করা বাধ্যতামূলক! বুখারী-৯-৯২-৪৪৭: একদা আমরা মসজিদে নববীতে ছিলাম। রাসুলুল্লাহ মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন: তোমরা চলো ইহুদীদের সেখানে যাই। আমরা তাঁর সঙ্গে বেরিলে এলাম। অবশেষে আমরা বায়তুল মিদরোসে (তাদের শিক্ষাগারে) পৌঁছলাম । তার পর নবী সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন: হে ইহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম কবুল কর, এতে তোমরা নিরাপদে থাকবে। ইহুদীরা বলল, হে আবুল কাসিম (*কাসিমের পিতা”, মুহাম্মদের প্রথম সন্তানের নাম ছিলো কাসিম)! আপনার পৌছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। এরপর তিনি বললেন: আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল কর এবং শান্তিতে থাকো। তারাও আবার বলল, হে আবুল কাসিম! আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। রাসুলুল্লাহ তাদেরকে বললেন: আমি এরপই ইচ্ছা রাখি। তৃতীয়বারেও তিনি তাই বললেন। পরিশেষে রাসুলুল্লাহ বললেন: জেনে রেখো, জমিন একমাত্র আল্লাহ ও তাঁর রাসুলের। আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই। সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে, তা যেন সে বিক্রি করে দেয়; অন্যথায় জেনে রেখো জমিন আল্লাহ্‌ ও তাঁর রাসুলের। ২৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।