হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

তাদের বিপরীত কাজ করতে হবে সবসময় । বুখারী-৩-৪১-৫৯৯: মুহাম্মদ বলেছেন: কোন ব্যক্তি যদি কোনো মুসলিমের অর্থ সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করে, তা হলে সে আল্লাহর সমীপে এমন অবস্থায় হাজির হবে যে, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। আশআস বলেন, আল্লাহর কসম; এটা আমার সম্পর্কেই ছিল। আমার ও এক ইহুদী ব্যক্তির সাথে যৌথ মালিকানায় এ খন্ড জমি ছিল, সে আমার মালিকানার অংশ অস্বীকার করে বসলো। আমি তাকে রাসুলুল্লাহ এর কাছে নিয়ে গেলাম। রাসুলুল্লাহ আমাকে বললেন: তোমার কোন স্বাক্ষী আছে কি? আমি বললাম: না। তখন তিনি ইনুদীকে বললেন: তুমি কসম করো। আমি তখন বললাম: ইয়া রাসূলাল্লাহ! সে তো কসম করবে এবং আমার সম্পত্তি নিয়ে নেবে। তখন আল্লাহ তাআলা (এ আয়াত) নাযিল করেন: নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, এরা আখেরাতের কোন অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামাতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বস্ততঃ তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি (৩:৭৭)। বুখারী-৪-৫৫-৬৬২: মুহাম্মদ বলেছেন: তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের পাপের তরীকাহ (নিয়ম) পুরোপুরি অনুসরণ করবে! প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে! এমনকি তারা যদি গো সাপের গর্তেও প্রবেশ করে থাকে তবে তোমরাও তাতে প্রবেশ করবে! আমরা বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি কি ইনুদী ও খ্রিস্টানদের কথা বলছেন? মুহাম্মদ বললেন: তবে আর কার কথা? বুখারী-৪-৫৫-৬৬৪: মুহাম্মদ কোমড়ে হাত রাখাকে পছন্দ করতেন না; আর বলতেন: ইহুদীরা এরূপ করে। ২৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।