দারুণ প্রসংশনীয় নীতি ইসলামের! কিন্তু মুসলমান না হলে সে আর আপনার ভাই হবার যোগত্য রাখে না! একজন অমুসলিম ইসলামের চোখে নোংরা, জঘন্য, পাপী, ঘৃণার পাত্র! তা সে পৃথিবীর সবচেয়ে দানশীল-সহনশীল-চিন্তা চেতনায় যতই মহৎ মানুষই হন! ইহুদী, খ্রিষ্টান (নাছারা) আর বাদবাকী জাতপাতের মানুষ নিয়ে মুহাম্মদের মানসিকতা বোঝা যাবে নিচের হাদিসগুলো পাঠে: বুখারী-১-১২-৭৪৯: মুহাম্মদ বলেছেন: ইমাম “ওয়ালাদ দওয়াল্বিন.. তাদের পথে নয় যারা গযবপ্রাপ্ত (ইহুদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়” পড়লে তোমরা “আমীন বলো। কেননা, যার এ (আমীন) বলা ফিরিশতাদের (আমীন) বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী-২-২৩-৪৫৭: মুহাম্মদ একবার সূর্য ডুবে যাওয়ার পর বের হলেন, তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন: ইহুদীদের কবরে আযাব দেওয়া হচ্ছে। (এটা আযাব দেওয়ার আওয়াজ) বুখারী-৩-৩১-২২২: মুহাম্মদ মদীনায় আগমন করে দেখতে পেলেন যে, ইহুদীগণ “আশুরার দিনে রোজা/সাওম পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন: কি ব্যাপার? (তোমরা এ দিনে সাওম পালন কর কেন?) তারা বলল, এ অতি উত্তম দিন, এ দিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে তাদের শত্রর কবল হতে নাজাত দান করেন, ফলে এ দিনে মুসা সাওম পালন করেন। মুহাম্মদ বললেন: আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী, এরপর তিনি এ দিনে সাওম পালন করেন এবং সাওম পালনের নির্দেশ দেন। ২৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।