লোক আমার সঙ্গে শরীক না হয়ে পিছনে থেকে যাওয়াটা অপছন্দ না করতো, আর সবাইকে বাহন (যুদ্ধ সরঞ্জাম) সরবরাহ করতে আমি অক্ষম না হতাম, তাহলে আমি কোন যুদ্ধ থেকেই পিছনে থাকতামনা। আমার বড়ই কামনা হয় যে, আমাকে মহান আল্লাহর পথে শহীদ করা হয়, আবার জীবিত করা হয়। আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়। আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়। আবার শহীদ করা হয়। মুসলিম-৩১-৫৯৩২: আমির ইবনে সাদ থেকে বর্ণিত: রাসুলুল্লাহ ওহুদ যুদ্ধের দিন তাঁর জন্য স্বীয় পিতা ও মাতাকে একত্রে উল্লেখ করেছিলেন। সাদ বলেন: মুশরিকদের একটা লোক মুসলমানদের জ্বালিয়ে মারছিলো। তখন রাসুলুল্লাহ বললেন: হে সাদ, তীর মারো, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ। আমি তার উদ্দেশ্যে একটা তীর বের করলাম যাতে ধারালো অংশটি ছিলো না- ওটা তার পাঁজরে লাগলে সে পড়ে গেলো, এতে তার লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। রাসুলুল্লাহ হাসলেন আমি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম। মদ ছিলেন কখনও ₹৩ পম বুখারী-২-২৪-৫৭৭: উরাইনা গোত্রের কতিপয় লোকের মদীনার আবহাওয়া প্রতিকূল হওয়ায় রাসূলুল্লাহ তাদেরকে যাকাতের জন্য প্রাপ্ত উটের কাছে গিয়ে উটের দুধ ও পেশাব পান করার অনুমতি প্রদান করেন। তারা রাখালকে হত্যা করে এবং উট হাঁকিয়ে নিয়ে (পালিয়ে) যায়। রাসুলুল্লাহ তাদের পশ্চাদাবনে লোক প্রেরণ করেন, তাদেরকে ধরে নিয়ে আসা হয়। এরপর তাদের হাত পা কেটে দেন এবং তাদের ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।