হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

ঘায়েল করে দিতাম। দৃষ্টি থেকে বাঁচবার জন্যই তো অনুমতি গ্রহণের বিধান রাখা হয়েছে। গৃহপালিত প্রাণীর মত ক্রয়-বিক্রয় দ্বিধা করতেন না; দাস প্রথার বড় মাপের ব্যবসায়ী ছিলেন তিনি। একজন সামন্ত প্রভূর সকল চরিত্র ধারণ করতেন তিনি! বুখারী-৩-৩৪-৩৫১: এক ব্যক্তি তার মৃত্যুর পর তার গোলাম আযাদ (মুক্ত) হবে বলে ঘোষনা দিলো। তারপর সে অভাবপ্রস্থ হয়ে পড়লো । মুহাম্মদ গোলামটিকে নিয়ে নিলেন এবং বললেন, কে একে আমার নিকট থেকে খরিদ (ক্রয়) করবে? নুআঈম ইবনে আবদুল্লাহ (তাঁর কাছ থেকে) সেটি এত এত মুল্যে খরিদ করলেন। মুহাম্মদ গোলামটি তাকে বুঝিয়ে দিলেন। বুখারী-৭-৬৫-৩৪৪: মুহাম্মদ তাঁর এক দর্জি গোলামের বাড়ীতে আসলেন। (আহার কালে তাঁর সামনে কদু উপস্থিত করা হলে তিনি (বেছে বেছে) কদু খেতে লাগলেন। সে দিন থেকে আমিও (আনাস) কদু খেতে ভালবাসি, যেদিন রাসুলুল্লাহ্‌-কে কদু খেতে দেখলাম। বুখারী-৯-৯১-৩৬৮: উমর থেকে বর্ণিত: আমি আসলাম, তখন রাসুলুল্লাহ তাঁর দ্বিতল কক্ষে অবস্থানরত ছিলেন। আর রাসুলুল্লাহ-এর কৃষ্ণকায় গোলামটি দরজার সম্মুখে দাঁড়ানো । আমি তাকে বললাম, তুমি বলো উমর ইবনে খাত্তাব এসেছে; তিনি আমাকে অনুমতি দিলেন। বুখারী-৯-৯০-৩৩২; আবু হুরায়রা থেকে বর্ণিত: তিনি বলেন, আমি রাসুলুল্লাহ- কে এ কথা বলতে শুনেছি যে, সেই সন্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! যদি কিছু ১৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।