হাদিসের প্রথম পাঠ
/ ৭৯
📝 লেখা 📖 পিডিএফ

বুখারী-৭-৭১-৬৬০: রাসুলুল্লাহ-এর উপর একবার যাদু করা হয়। এমন অবস্থা হয় যে তাঁর মনে হতো তিনি বিবিগণের কাছে (সহবাসে) এসেছেন, অথচ তিনি আদৌ তাঁদের কাছে আসেন নি। সুফিয়ান বলেন: এ অবস্থা যাদুর চরম প্রতিক্রিয়া। বর্ণনাকারী বলেন: একদিন রাসুলুল্লাহ ঘুম থেকে জেগে উঠেন এবং বলেন: হে আয়েশা! তুমি অবগত হও যে, আমি আল্লাহর কাছে যে বিষয়ে জানতে চেয়েছিলাম । তিনি আমাকে তা বলে দিয়েছেন। (স্বপ্নে দেখি) আমার নিকট দুজন লোক এলেন। তাদের একজন আমার মাথার নিকট এবং অপর জন আমার পায়ের নিকট বসলেন। আমার কাছের লোকটি অন্যজনকে জিজ্ঞাসা করলেন: এ লোকটির কি অবস্থা? দ্বিতীয় লোকটি বললেন: একে যাদু করা হয়েছে। প্রথম জন বললেন: কে যাদু করেছে? দ্বিতীয় জন বললেন: লাবীদ ইবনে আসাম। ঈহুদীদের মিত্র সুরায়ক গোত্রের একজন, সে ছিল মুনাফিক। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন: কিসের মধ্যে যাদু করা হয়েছে? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন: চিরুণী ও চিরুণী করার সময় উঠে যাওয়া চুলের মধ্যে। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন: সেগুলো কোথায়? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন: পুং খেজুর গাছের জুবের মধ্যে রেখে “যারওয়ান' নামক কুপের ভিতর পাথরের নিচে রাখা আছে। রাসুলুল্লাহ উক্ত কুপের নিকট এসে সেগুলো বের করেন এবং বলেন: এটিই সে কুপ, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। এর পানি মেহেদী মিশ্রত পানির তলানীর ন্যায়, আর এ কুপের (পার্শ্ববর্তী) খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মত দেখতে। বর্ণনাকারী বলেন: সেগুলো তিনি সেখান থেকে বের করেন। আয়েশা বলেন: আমি জিজ্ঞাসা করলাম: আপনি এ কথা প্রচার করে দিবেন না? তিনি বললেন: আল্লাহর কসম, তিনি আমাকে আরোগ্য দান করেছেন; আর আমি মানুষকে এমন ব্যাপারে প্ররোচিত করতে পছন্দ করি না, যাতে অকল্যাণ রয়েছে। বুখারী-১-৬-২৯৮: আয়িশা থেকে বর্ণিত: আমি ও রাসুলুল্লাহ জানাবাত অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইযার পরে নিতাম, আর আমার হায়য (মাসিক রক্তত্রাব) অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি (পাঠক মিশামিশি কি?) করে শুইতেন। তাছাড়া তিনি ১৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।